লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভ অনুষ্ঠিত হয়।এ সময় সভায় জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা নিজ নিজ মণ্ডপে পূজা অনুষ্ঠানের প্রস্তুতি বিষয় তুলে ধরেন।
জেলা প্রশাসক জানান, জেলায় এ বছর ৭৮ টি পূজা মণ্ডপে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে জেলা প্রশাসনের আয়োজনে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়,এবার জেলার পাচঁটি উপজেলার ৭৮টি মন্দির ও পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
লক্ষ্মীপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধিঃশারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভ অনুষ্ঠিত হয়।এ সময় সভায় জেলা ও
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা নিজ নিজ মণ্ডপে পূজা অনুষ্ঠানের প্রস্তুতি বিষয় তুলে ধরেন।জেলা প্রশাসক জানান, জেলায় এ বছর ৭৮ টি পূজা মণ্ডপে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে জেলা প্রশাসনের আয়োজনে
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়,এবার জেলার পাচঁটি উপজেলার ৭৮টি মন্দির ও পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত