রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর লক্ষ্মীপুরে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দিয়ে সংবর্ধনা

লক্ষ্মীপুরে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দিয়ে সংবর্ধনা

লক্ষ্মীপুরে দু'টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ছুটি দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে সংবর্ধনা দিয়েছে জেলা ছাত্রলীগ।

লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন ও মধ্য বাঞ্চানগর এন আহম্মদীয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সোমবার সকাল ৯টার দিকে বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিদ্যালয় মাঠে সমবেত হয়। এর কিছুক্ষণের মধ্যে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নিয়ে আসেন শাজাহান খানকে। এর কিছুক্ষণের মধ্যে তারা স্কুল ছুটি দিতে বাধ্য হন। এনিয়ে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তারেক মাহমুদ বলেন, অনুষ্ঠান সম্পর্কে দুই প্রতিষ্ঠানকে আগেই জানানো হয়েছিল। বিষয়টি বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক স্বীকার করেননি। আর মধ্য বাঞ্চানগর এন আহম্মদীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তাদের শুধু জানিয়েছিল ছাত্রলীগ, কিন্তু অনুমতি নেয়ার অপেক্ষা করেনি।  

খুঁজুন