লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাকিব হোসেন সুমনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান, একই দিন র্যাব তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে একই থানায় আরও একটি মামলা রয়েছে। অস্ত্র্রসহ আটককৃত সুমন চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের তুলাতলি এলাকার লোকমান হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ ও র্যাব জানায়, সুমন দীর্ঘদিন ধরে অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় আধিপত্ত বিস্তার করে আসছে। সে আটক হওয়ার আগেও বেশ কিছুদিন ধরে চন্দ্রগঞ্জসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মারামারি ও দাঙ্গা-হাঙ্গামাসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম পরিচালনা হতো। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলাসহ অনেকগুলো অভিযোগ রয়েছে। শনিবার ভোরে অভিযান চালিয়ে এক রাউন্ড কার্তুজ ও একটি এলজিসহ তাকে আটক করা হয়।
র্যাব ১১ এর নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ বলেন, অস্ত্র আইনে সুমনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় এজাহার দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতা অস্ত্রসহ আটক
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতা অস্ত্রসহ আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাকিব হোসেন সুমনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানান, একই দিন র্যাব
তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে একই থানায় আরও একটি মামলা রয়েছে। অস্ত্র্রসহ আটককৃত সুমন চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের তুলাতলি এলাকার লোকমান হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারী হিসেবে পরিচিত। পুলিশ ও র্যাব জানায়, সুমন দীর্ঘদিন ধরে অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় আধিপত্ত বিস্তার করে আসছে। সে আটক হওয়ার আগেও
বেশ কিছুদিন ধরে চন্দ্রগঞ্জসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মারামারি ও দাঙ্গা-হাঙ্গামাসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম পরিচালনা হতো। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলাসহ অনেকগুলো অভিযোগ রয়েছে। শনিবার ভোরে অভিযান চালিয়ে এক রাউন্ড কার্তুজ ও একটি এলজিসহ তাকে আটক করা হয়। র্যাব ১১ এর নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ বলেন, অস্ত্র আইনে সুমনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় এজাহার দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত