রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর লক্ষ্মীপুরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২ জুন) ভোররাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের পাশে ভূঁইয়া পুকুর পাড়ে এই হত্যাকাণ্ড ঘটে। মাদকের প্রভাব বিস্তার নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানান, সোমবার সকালে নিহত বাবলুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত বাবলু সদর উপজেলার উত্তর জয়পুর এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে। তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের বরাতে জানা যায়, নিহত বাবলুর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বাম হাতের কব্জি সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। বুক, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ছিলো জখমের চিহ্ন। গত ১১ এপ্রিল রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের বেপারি বাড়ি এলাকায় রুবেল হোসেন নামে এক মাদক কারবারিকে গুলি করার ঘটনার মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি তিনি জামিনে আসেন। সেই মাদক কারবারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেন। তার বাম হাতের কব্জি কুপিয়ে ছিন্নভিন্ন করা হয়েছে। এ ছাড়া তার বুক ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ নিহতের স্বজনরা এ হত্যাকান্ডের বিচার দাবী করেছেন।  তবে এলাকাবাসী বলছেন, বাবলুর মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘কিছুদিন আগে একটি মামলা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে বের হয়ে আসেন। তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে মাদক কারবারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে।’তিনি আরো বলেন, ‘ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে।এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

খুঁজুন