লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে জলদস্যুদর হামলায় ৩ জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এসময় মহিউদ্দিন নামে এক জেলেকে নিয়ে গেছে দস্যুরা। মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত রাত দিকে চর আবদুবদুল্লাহ ইউনিয়নের পশ্চিম পাশে নদীতে এ ঘটনা ঘটে। রাত ৪ টার দিকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে মৎস্য আড়ৎদাররা।
আহতরা হলেন মো. আব্বাস মাঝি মো. ফারুক ও মো. ইউসুফ। আব্বাস কমলনগর উপজেলার চরফলকন এলাকার তসির আহম্মদের ছেলে, ইউসুফ রামগতির পশ্চিম চরকলাকোপা গ্রামের মো. ইউনুসের ছেলে ও ফারুক নোয়াখালীর সুবর্ণ চরের আলমগীর ফরাজির ছেলে। নিখোঁজ মহিউদ্দিন নোয়াখালীর সুবর্ণচর এলাকার নানু ফরাজির ছেলে।
আহতরা জানায়, আব্বাস মাঝিসহ ৬ জন জেলে মেঘনায় মাছ শিকারে যায়। নদীতে জাল ফেলার প্রস্তুতি নেওয়ার সময় জেলে উপর নৌকায় দস্যুরা গুলি ছোঁড়ে। এতে ৩ জেলে গুলিবিদ্ধ হয়। এরমধ্যে আব্বাস ও ইউসুফের বাম হাতে গুলিবিদ্ধ হয়। আহত ফরুকের ডান পায়ের ওপরের অংশে ও ডান হাতে গুলি লেগেছে। এসময় নৌকা থেকে মহিউদ্দিনকে নিয়ে যায় জলস্যুরা।
খবর পেয়ে রাতেই দিকে কমলনগর উপজেলার লুধুয়া মৎস্যঘাট এলাকার আড়ৎদাররা ঘটনাস্থল পৌঁছে তাদেরকে উদ্ধার করে। ভোর রাতে তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহমেদ বলেন, গভীর রাতে মেঘনা নদীতে ডাকাতির ঘটনা ঘটে। রাতেই ঘটনাটি শুনেছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুরের জলদস্যুদের হামলায় ৩ জেলে গুলিবিদ্ধ
লক্ষ্মীপুরের জলদস্যুদের হামলায় ৩ জেলে গুলিবিদ্ধ
লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে জলদস্যুদর হামলায় ৩ জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এসময় মহিউদ্দিন নামে এক জেলেকে নিয়ে গেছে দস্যুরা। মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত রাত দিকে চর আবদুবদুল্লাহ ইউনিয়নের পশ্চিম পাশে নদীতে এ ঘটনা ঘটে। রাত ৪ টার দিকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে মৎস্য আড়ৎদাররা। আহতরা হলেন মো. আব্বাস মাঝি মো. ফারুক ও মো. ইউসুফ। আব্বাস কমলনগর উপজেলার চরফলকন এলাকার তসির
আহম্মদের ছেলে, ইউসুফ রামগতির পশ্চিম চরকলাকোপা গ্রামের মো. ইউনুসের ছেলে ও ফারুক নোয়াখালীর সুবর্ণ চরের আলমগীর ফরাজির ছেলে। নিখোঁজ মহিউদ্দিন নোয়াখালীর সুবর্ণচর এলাকার নানু ফরাজির ছেলে। আহতরা জানায়, আব্বাস মাঝিসহ ৬ জন জেলে মেঘনায় মাছ শিকারে যায়। নদীতে জাল ফেলার প্রস্তুতি নেওয়ার সময় জেলে উপর নৌকায় দস্যুরা গুলি ছোঁড়ে। এতে ৩ জেলে গুলিবিদ্ধ হয়। এরমধ্যে আব্বাস ও ইউসুফের বাম হাতে গুলিবিদ্ধ হয়। আহত ফরুকের
ডান পায়ের ওপরের অংশে ও ডান হাতে গুলি লেগেছে। এসময় নৌকা থেকে মহিউদ্দিনকে নিয়ে যায় জলস্যুরা। খবর পেয়ে রাতেই দিকে কমলনগর উপজেলার লুধুয়া মৎস্যঘাট এলাকার আড়ৎদাররা ঘটনাস্থল পৌঁছে তাদেরকে উদ্ধার করে। ভোর রাতে তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহমেদ বলেন, গভীর রাতে মেঘনা নদীতে ডাকাতির ঘটনা ঘটে। রাতেই ঘটনাটি শুনেছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত