রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর লক্ষ্মীপুরের নতুন ডিসিকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের নতুন ডিসিকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আতোয়ার রহমান মনির, লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) রাজিব কুমার সরকারকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। বক্তারা বলেন, নতুন ডিসি স্বৈরাচার সরকারের দোসর ছিল। তার পুরো গোষ্ঠী আওয়ামী লীগ করে। নাটোরে ছাত্র সমাজ তাকে ডিসি হতে দেয়নি। লক্ষ্মীপুরেও ছাত্র সমাজ তাকে চায় না। তাকে দ্রুত প্রত্যাহার করতে হবে দাবী করেন। তা ,না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, রাজিব কুমার সরকার ছাত্রজীবনে ছাত্রলীগের নেতা ছিলেন। শেখ হাসিনা সরকারের হত্যাযজ্ঞে দলীয় বিবেচনায় মাঠ প্রশাসন সাজিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান প্রশমনে সক্রিয় ভূমিকা পালন করেন রাজিব কুমার সরকার ।

খুঁজুন