রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় লঞ্চ ও ফেরির ভাড়া বাড়ল ৩০ শতাংশ

লঞ্চ ও ফেরির ভাড়া বাড়ল ৩০ শতাংশ

সরকারি-বেসরকারি লঞ্চ ও ফেরির ভাড়া ৩০ শতাংশ বাড়িয়ে সমন্বয় করা হয়েছে। নতুন ভাড়া অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটারের জন্য জনপ্রতি ভাড়া বাড়বে প্রতি কিলোমিটারে ৭০ পয়সা এবং পরবর্তী দূরত্বের জন্য প্রতিকিলোমিটারে ভাড়া বাড়ছে ৬০ পয়সা। একই সঙ্গে নৌযানে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৩ টাকা।

 এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আজ থেকেই নতুন সমন্বয়কৃত ভাড়া কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ মোতাবেক সরকার নৌযানে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রী ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশের আলোকে বিআইডব্লিউটিএ’র প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

খুঁজুন