শনিবার, ১৩ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক লন্ডনে পৌঁছেছেন জো বাইডেন

লন্ডনে পৌঁছেছেন জো বাইডেন

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লন্ডনে পৌঁছেছেন। স্থানীয় সময় শনিবার রাত ১০টার কিছু আগে বাইডেনকে বহনকারী উড়োজাহাজটি লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করে।

সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আছেন ফার্স্ট লেডি জিল বাইডেন। আজ রোববার রানি এলিজাবেথের কফিনে বাইডেন শ্রদ্ধা জানাবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া তিনি আজ ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। যুক্তরাজ্য সফরকালে দেশটির নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে বাইডেনের একটি বৈঠক করার কথা ছিল। কিন্তু পরিকল্পিত বৈঠকটি বাতিল করা হয়েছে। জানা গেছে, ট্রাস ও বাইডেন আগামী বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। 

খুঁজুন