রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

দেশে কয়েকদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং চলছে। এ লোডশেডিংয়ে বিশেষ করে শহরাঞ্চলের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

দেশের বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহে এ ভেলকিবাজি চলছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে গত কয়েকদিন ঘনঘন লোডশেডিং ও প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এবং ছোট-বড় কলকারখানায় উৎপাদন হ্রাস পাচ্ছে। দিনে-রাতে এ লোডশেডিংয়ে জেলা উপজেলা শহরসহ গ্রামঞ্চলের শিশু ও বৃদ্ধ মানুষ অসহ্য যন্ত্রণায় পড়েছে। মধ্যরাতের লোডশেডিংয়ে প্রচণ্ড গরমে ঘরে ঘরে শোনা যায় শিশুদের কান্নার আওয়াজ। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 গ্যাস সংকটের কারণে গ্যাসভিত্তিক বিদ্যুতের উৎপাদন কেন্দ্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ কমে গেছে। এতে চাহিদার অর্ধেক বিদ্যুৎও জোগান দেওয়া যাচ্ছে না। ফলে তারা লোড শেডিং দিতে বাধ্য হচ্ছেন। 

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের কারণে গ্যাস আমদানির সংকট সৃষ্টি হওয়ায় বিদ্যুতের এই বিপর্যয়। বিষয়টি নিয়ে এরই মধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তবে সরকার বিদ্যুতের উৎপাদন স্বাভাবিক করতে পদক্ষেপ নিচ্ছে। 

খুঁজুন