এম.পলাশ শরীফ, বাগেরহাট :
সুন্দরবনে বাঘের আক্রমনে জেলে আহতের ঘটনার দুই দিন পরে আবারও লোকালয়ে বাঘের গর্জন শোনা গেছে। গত রবিবার রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম আমুরবুনিয়া গ্রামের বাসিন্দারা এই বাঘের গর্জন শুনতে পান। ধারণা করা হচ্ছে সুন্দরবন পূর্ববন বিভাগের চাঁদপাই রেঞ্জের সুধীরের সিলা ও মিস্ত্রির সিলা এলাকায় এই বাঘ ডাকাডাকি করেছে।
এদিকে বাঘের গর্জনের খবর পেয়ে রাতভর বন বিভাগ ও স্থানীয়রা এলাকায় মাইকিং ও সংর্ঘবদ্ধ হয়ে পাহাড়া দিয়েছেন। সোমবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের মোরেলগঞ্জের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা রাতভর পাহাড়া দিয়েছি। এলাকায় মাইকিং করা হয়েছে। ধারণা করা হচ্ছে বাঘটি লোকালয়ের পাশাপাশি রয়েছে।
মোহাম্মদ শাহজাহান আরও বলেন, সুন্দরবন ও পশ্চিম আমুরবুনিয়া গ্রামের মাঝের ভোলা নদী অনেক ছোট। নদীটির নাব্যতা হারিয়েছে শুকিয়ে গেছে, যার কারণে যেকোন সময় বাঘ আসতে পারে। এই কারণে এলাকার লোকজন আতঙ্কে রয়েছে। বনবিভাগ খুব সতর্ক অবস্থায় আছে। আশাকরি কোন সমস্যা হবে না। এর আগে গেল শুক্রবার সুন্দরবন থেকে খালের পাড়ে আসা একটি বাঘ হঠাৎ আক্রমন করে অনুকুলকে। তার সাথে থাকা মাহবুবের ডাক চিৎকারে নিকটস্থ আমরবুনিয়া গ্রামের ১৫/২০ জন লোক বনে গিয়ে অনুকুলকে উদ্ধার করে। বেলা সাড়ে ১২টার দিকে তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। আহত অনুকুল অবিবাহিত তার পরিবারে শুধুমাত্র বৃদ্ধ মাতা কুমুদিনী গাইন (৯০) রয়েছেন। বর্তমানে অনুকুল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লোকালয়ে বাঘের গর্জন, এলাকাবাসী ও বন বিভাগ রাতভর পাহারা
লোকালয়ে বাঘের গর্জন, এলাকাবাসী ও বন বিভাগ রাতভর পাহারা
এম.পলাশ শরীফ, বাগেরহাট : সুন্দরবনে বাঘের আক্রমনে জেলে আহতের ঘটনার দুই দিন পরে আবারও লোকালয়ে বাঘের গর্জন শোনা গেছে। গত রবিবার রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম আমুরবুনিয়া গ্রামের বাসিন্দারা এই বাঘের গর্জন শুনতে পান। ধারণা করা হচ্ছে সুন্দরবন পূর্ববন বিভাগের চাঁদপাই রেঞ্জের সুধীরের সিলা ও মিস্ত্রির সিলা এলাকায় এই বাঘ ডাকাডাকি করেছে।এদিকে বাঘের গর্জনের খবর পেয়ে রাতভর বন বিভাগ ও স্থানীয়রা এলাকায় মাইকিং ও সংর্ঘবদ্ধ হয়ে পাহাড়া দিয়েছেন। সোমবার সকালে
সুন্দরবন পূর্ব বন বিভাগের মোরেলগঞ্জের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা রাতভর পাহাড়া দিয়েছি। এলাকায় মাইকিং করা হয়েছে। ধারণা করা হচ্ছে বাঘটি লোকালয়ের পাশাপাশি রয়েছে।মোহাম্মদ শাহজাহান আরও বলেন, সুন্দরবন ও পশ্চিম আমুরবুনিয়া গ্রামের মাঝের ভোলা নদী অনেক ছোট। নদীটির নাব্যতা হারিয়েছে শুকিয়ে গেছে, যার কারণে যেকোন সময় বাঘ আসতে পারে। এই কারণে এলাকার লোকজন আতঙ্কে রয়েছে। বনবিভাগ খুব সতর্ক অবস্থায় আছে। আশাকরি কোন সমস্যা
হবে না। এর আগে গেল শুক্রবার সুন্দরবন থেকে খালের পাড়ে আসা একটি বাঘ হঠাৎ আক্রমন করে অনুকুলকে। তার সাথে থাকা মাহবুবের ডাক চিৎকারে নিকটস্থ আমরবুনিয়া গ্রামের ১৫/২০ জন লোক বনে গিয়ে অনুকুলকে উদ্ধার করে। বেলা সাড়ে ১২টার দিকে তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। আহত অনুকুল অবিবাহিত তার পরিবারে শুধুমাত্র বৃদ্ধ মাতা কুমুদিনী গাইন (৯০) রয়েছেন। বর্তমানে অনুকুল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত