রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর লটারীর মাধ্যমে চেয়ারম্যান মেম্বারদের বিতরণ

লটারীর মাধ্যমে চেয়ারম্যান মেম্বারদের বিতরণ

নিজস্ব প্রতি‌বেদক , কু‌মিল্লা  :

গ্রামীণ অবকাঠা‌মো সংস্কার কা‌বিখা, কা‌বিটা ও গ্রামীণ অবকাঠা‌মো রক্ষণা‌বেক্ষণ টিআর কর্মসূচীর আওতায় প্রকল্প গ্রহণ প্রকল্প বাস্তবায়ন ক‌মি‌টি গঠন ও প্রকল্প বাস্তবায়ন বিষ‌য়ে এক মত‌বি‌নিময় অনু‌ষ্ঠিত হয়ে‌ছে। এ‌তে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন কু‌মিল্লা ৭ চা‌ন্দিনার সংসদ সদস‌্য বীরমু‌ক্তি‌যোদ্ধা ডাঃ প্রাণ গোপাল দত্ত।           

                                          মঙ্গলবার সকাল ১১টায় জেলার চা‌ন্দিনা উপ‌জেলার অ‌ডিট‌রিয়া‌মে দূ‌র্যোগ ব‌্যবস্থাপনা অ‌ধিদপ্ত‌রের আ‌য়োজ‌নে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার তাপস চন্দ্র শীল এর সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত মত‌বি‌নিময় সভায় বক্তব‌্য রা‌খেন চা‌ন্দিনা উপ‌জেলা চেয়ারম‌্যান বীরমু‌ক্তিযোদ্ধা তপন বকসী , পৌরসভার মেয়র শওকত আলী ভূইয়া, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান সা‌ফিয়া আক্তার,প্রকল্প কর্মকর্তা দেবেস চন্দ্র দাস।  মত‌বি‌নিময় সভায় চ‌া‌ন্দিনা উপ‌জেলার ১৩‌টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান, মেম্বার ও পৌরসভার কাউ‌ন্সিলাররা অংশ নেন। প‌রে কোন রকম তদবির ও রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই   গ্রামীন অবকাঠামোর প্রকল্পের কাজ সরাসরি লটারীর মাধ্যমে চেয়ারম্যান মেম্বার ,কাউ‌ন্সিলদের বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত।  এসময় তিনি ব‌লেন জনগ‌ণের টাকায় যেন উন্নয়ন কর্মকান্ড গু‌লো টেকসই উন্নয়ন কর্মকান্ড প‌রিচালনার আহবান জানান।

খুঁজুন