রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মা ছি‌লেন ব্যস্ত, ছে‌লের মর‌দেহ ভাস‌ছিল পুকু‌রে

মা ছি‌লেন ব্যস্ত, ছে‌লের মর‌দেহ ভাস‌ছিল পুকু‌রে

নিজস্ব প্রতি‌নিধি, শেরপুর:

পয়তাল্লিশ বছর বয়সী মা ময়না বেগম। দুপু‌রের পর নি‌জে‌দের পুকুরে গোসল শে‌ষে ঘ‌রে এ‌সে সাজ‌গোঝও কর‌ছি‌লেন। কিন্তু ২২ মাস বয়সী শিশু মুসাব্বির আহমেদ সাদনান ততক্ষণে পুকুরে ভেসে উঠলো লাশ হয়ে। অবুঝ এ শিশুটিও মায়ের অজান্তে প্লাস্টিকের মগ হাতে পুকুরে গোসল করতে গিয়েছিল। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে শেরপুরের নালিতাবাড়ীতে। সোমবার (১১ জুলাই) উপজেলার বাগিচাপুর গ্রামে বেলা দুইটার দিকে ঘ‌টে এ ঘটনা।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা য‌ায়, ওই গ্রামের কৃষক মাসুম বিল্লাহর তিন সন্তানের মধ্যে সবার ছোট সাব্বির আহমেদ সাদনান। বেলা দুইটার দিকে বাবা মাসুম বিল্লাহ বাইরে ছিলেন। এক সন্তান মাথা ব্যথায় শোয়ে ছিল। আরেকজন কোথাও গিয়েছে। মা ময়না বেগম ছোট শিশু সাদনানকে ঘরে রেখে নিজেদের পুকুরে গোসল করতে যান। গোসল সেড়ে ঘরে ফেরার পরও সাদনান ঘরেই খেলা করছিল। এরপর সাজগোজ শেষ করে দেখেন ঘরে সাদনান নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে মগের সাথে সাদনানকে ভাসতে দেখে স্থানীয়দের সহ‌যো‌গিতায় তা‌কে উদ্ধার কর‌লেও তা‌কে বাঁচানো যায়‌নি।

না‌লিতাবাড়ী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) ব‌ছির আহম্মেদ বাদল ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

খুঁজুন