মোঃ নাঈম হোসাইন,দশমিনা,(পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খবিরুল বশার রিন্টু’র বাবা ও দশমিনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং ৬নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম’র বড় ভাই মাইজ ভান্ডার শরীফের ভক্ত মো. আবদুর রাজ্জাক কাজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার দুপুর সোয়া ১২টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭বছর। নিহত আবদুর রাজ্জাক কাজী বাঁশবাড়িয়া ইনিয়নের গছানী গ্রামের মৃত কাজী ভুলু হোসেন মাইজ ভান্ডারীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাড়ির কাজী ভুলু হোসেন মাইজ ভান্ডার শরীফ মাঠে জানাজা শেষে বাবার বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় বলে পারিবারিক সূত্রে জানান।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, দশমিনা-গলাচিপা-বাউফল উপজেলা আওয়ামী লীগ, দশমিনা উপজেলার সাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগন, মাইজ ভান্ডার শরীফের ভক্তরা ও সামাজিক-রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশসহ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
মাইজ ভান্ডার শরীফের ভক্ত রাজ্জাক কাজী আর নেই
মাইজ ভান্ডার শরীফের ভক্ত রাজ্জাক কাজী আর নেই
মোঃ নাঈম হোসাইন,দশমিনা,(পটুয়াখালী) পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খবিরুল বশার রিন্টু’র বাবা ও দশমিনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং ৬নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম’র বড় ভাই মাইজ ভান্ডার শরীফের ভক্ত মো. আবদুর রাজ্জাক কাজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার দুপুর সোয়া
১২টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭বছর। নিহত আবদুর রাজ্জাক কাজী বাঁশবাড়িয়া ইনিয়নের গছানী গ্রামের মৃত কাজী ভুলু হোসেন মাইজ ভান্ডারীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাড়ির কাজী ভুলু হোসেন মাইজ
ভান্ডার শরীফ মাঠে জানাজা শেষে বাবার বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় বলে পারিবারিক সূত্রে জানান।তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, দশমিনা-গলাচিপা-বাউফল উপজেলা আওয়ামী লীগ, দশমিনা উপজেলার সাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগন, মাইজ ভান্ডার শরীফের ভক্তরা ও সামাজিক-রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশসহ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত