ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল রাঙ্গামাটি এলাকায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে দুই নারীসহ চারজন নিহত হয়েছে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, যাত্রীবাহী একটি মাইক্রোবাস ময়মনসিংহের ধোবাউরা থেকে ঢাকা যাচ্ছিলো। রবিবার রাত দুইটার দিকে মাইক্রোবাসটি রাঙ্গামাটি এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এসময় সিলিন্ডার বিস্ফোরণ হলে মারা যায় ভেতরে থাকা দুই নারীসহ চার জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে চারজনের মৃতদেহ উদ্ধার করে। এছাড়া গুরুতর দগ্ধ আরো সাত জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দিন জানান, হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
মাইক্রোবাসে আগুন, প্রাণ গেলো ৪ জনের
মাইক্রোবাসে আগুন, প্রাণ গেলো ৪ জনের
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল রাঙ্গামাটি এলাকায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে দুই নারীসহ চারজন নিহত হয়েছে।ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, যাত্রীবাহী একটি মাইক্রোবাস ময়মনসিংহের ধোবাউরা থেকে ঢাকা যাচ্ছিলো।
রবিবার রাত দুইটার দিকে মাইক্রোবাসটি রাঙ্গামাটি এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এসময় সিলিন্ডার বিস্ফোরণ হলে মারা যায় ভেতরে থাকা দুই নারীসহ চার জন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস
এসে চারজনের মৃতদেহ উদ্ধার করে। এছাড়া গুরুতর দগ্ধ আরো সাত জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দিন জানান, হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত