সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক মালদ্বীপ প্রেসিডেন্টের কারাদণ্ড

মালদ্বীপ প্রেসিডেন্টের কারাদণ্ড

দুর্নীতি ও অর্থ পাচার মামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এ ছাড়া তাঁকে ৫০ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। 

তাঁর বিরুদ্ধে একটি প্রাইভেট কোম্পানির কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইয়ামিন। ২০১৮ সালে ক্ষমতা হারান আবদুল্লা ইয়ামিন। তবে আগামী বছরের মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে প্রগ্রেসিভ পার্টি থেকে তিনি প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন। এর আগে ২০১৯ সালে রাষ্ট্রীয় তহবিল থেকে ১০ লাখ ডলার আত্মসাতের জন্য তাঁকে ৫ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল।

খুঁজুন