সমুদ্রপথে মালয়েশিয়া প্রবেশের সময় বহনকারী দুটি নৌকাসহ অন্তত ৩০০ রোহিঙ্গাকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দেশটির দ্য সান ডেইলির খবরে বলা হয়েছে, শনিবার মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) লাংকাউইয়ের পুলাউ রেবাকের দক্ষিণ-পশ্চিম উপকূলে অনথিভুক্ত অন্তত ৩০০ মিয়ানমারের নাগরিক বহনকারী দুটি নৌকা আটক করেছে।
এমএমইএ মহাপরিচালক অ্যাডমিরাল মোহম্মদ রোসলি আবদুল্লাহ এক বিবৃতিতে বলেন, নৌকাগুলো বিকেল ৪টা ১৬ মিনিটে উপকূলে অবস্থান করছিল। এতে পর্যাপ্ত খাবার ও পানি ছিল না। নৌকায় থাকা যাত্রীরা ক্লান্ত হয়ে পড়েন। তাৎক্ষণিক তাদের খাদ্য ও পানি সরবরাহ করা হয়।
তিনি জানান, তারা নৌকাগুলোর গতিবিধি সম্পর্কে আরো তথ্য সংগ্রহের জন্য থাই এনফোর্সমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
মোহাম্মদ রোসলি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। প্রয়োজনে জরুরি হটলাইন ৯৯৯ বা ল্যাংকাউই মেরিটাইম রেসকিউ সাব সেন্টার (এমআরএসসি) ০৪-৯৬৬২৭৫০ বা ০১১-৫৮৯২৫৮৬৮-এর মাধ্যমে সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে জানাতে আহ্বান জানিয়েছেন।
এর আগে, ২ জানুয়ারি ভোরে ল্যাংকাউইয়ের পান্তাই তেলুক ইউ বিচ এলাকা থেকে ১৯৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা, আটক ৩০০ রোহিঙ্গা
মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা, আটক ৩০০ রোহিঙ্গা
সমুদ্রপথে মালয়েশিয়া প্রবেশের সময় বহনকারী দুটি নৌকাসহ অন্তত ৩০০ রোহিঙ্গাকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।দেশটির দ্য সান ডেইলির খবরে বলা হয়েছে, শনিবার মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) লাংকাউইয়ের পুলাউ রেবাকের দক্ষিণ-পশ্চিম উপকূলে অনথিভুক্ত অন্তত ৩০০ মিয়ানমারের নাগরিক বহনকারী দুটি নৌকা আটক করেছে।এমএমইএ মহাপরিচালক অ্যাডমিরাল মোহম্মদ রোসলি
আবদুল্লাহ এক বিবৃতিতে বলেন, নৌকাগুলো বিকেল ৪টা ১৬ মিনিটে উপকূলে অবস্থান করছিল। এতে পর্যাপ্ত খাবার ও পানি ছিল না। নৌকায় থাকা যাত্রীরা ক্লান্ত হয়ে পড়েন। তাৎক্ষণিক তাদের খাদ্য ও পানি সরবরাহ করা হয়।তিনি জানান, তারা নৌকাগুলোর গতিবিধি সম্পর্কে আরো তথ্য সংগ্রহের জন্য থাই এনফোর্সমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে
কাজ করছে।মোহাম্মদ রোসলি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। প্রয়োজনে জরুরি হটলাইন ৯৯৯ বা ল্যাংকাউই মেরিটাইম রেসকিউ সাব সেন্টার (এমআরএসসি) ০৪-৯৬৬২৭৫০ বা ০১১-৫৮৯২৫৮৬৮-এর মাধ্যমে সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে জানাতে আহ্বান জানিয়েছেন।এর আগে, ২ জানুয়ারি ভোরে ল্যাংকাউইয়ের পান্তাই তেলুক ইউ বিচ এলাকা থেকে ১৯৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত