ভারত, দক্ষিণ এশিয়া ও
মধ্যপ্রাচ্যের লায়ন নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত
স্থাপনের উদ্দশ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে ৫১ তম ইসামি ফোরাম ২০২৩।
ঢাকার হোটেল
ইন্টারকন্টিনেন্টালে ১৫ ডিসেম্বর এ ইসামি ফোরামের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়
সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি।
উদ্বোধনী বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন- ‘লায়নিজমের প্রধান উদ্দেশ্য মানবতার
সেবা এবং মানবতার সেবাই লায়নিজমের সৌন্দর্য্য।
তিনি বলেন-গোটা
পৃথিবীতে মানবতার সেবায় ইতিবাচক পরিবর্তন এনেছে লায়ন। বাংলাদেশে ৫১ তম ইসামি ফোরাম
এর আয়োজন করা হছে এমন এক সময় যখন বাংলাদেশ স্বাধীনতার ৫২ বছর উৎযাপন করছে এবং
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের ইয়ুথ
জেনারেশনের ভবিষ্যৎ সুন্দর করার জন্য কাজ করছে বাংলাদেশ।
তিনি বলেন, শিক্ষা,
আইসিটি, ব্যবসা বাণিজ্য, কৃষিসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশের সুনির্দিষ্ট অগ্রগতি
হয়েছে। বিদেশি অতিথিদের তিনি বাংলাদেশ অগ্রগতির চিত্র পরিদর্শন করার আহ্বান জানিয়ে
বলেন- সুন্দর একটি পৃথিবী গড়া আমাদের উদ্দেশ্য। যে উদ্দেশ্য নিয়ে লায়নেরা কাজ করছে।
লায়নদের স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন- বাংলাদেশে লায়ন চক্ষু হাসপাতাল
লায়নদের স্বেচ্ছাসেবার অনন্য উদাহরন।
লায়ন্স ইন্টারন্যাশনালের এর প্রেসিডেন্ট ড. প্যাট্টি হিল, এলসিআইএফ-এর চেয়ারপারসন
ব্রায়ান ই. শিহ্যান, ইন্টারন্যাশনাল ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ফ্যাব্রিসিও
অলিভেরা, ইন্টারন্যাশনাল সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট এপি সিং এবং অন্যান্য উচ্চপদস্থ
কর্মকর্তা এবং অংশগ্রহণকারীরা ঢাকায় এই অনুষ্ঠানে যোগ দেবেন।
ফোরাম পরিকল্পনা
কমিটির চেয়ারম্যান আইডি এল.এন. মহেশ পাসকেল ৫১ তম ইসামি ফোরাম ২০২৩ এর উদ্বোধন
করেন।
সাংগঠনিক কমিটির
চেয়ারম্যান পিআইডি লে. কাজী আকরামউদ্দিন আহমেদ; প্রধান উপদেষ্টা পিআইডি এল.এন. শেখ
কবির হোসেন; ভাইস চেয়ারপারসন পিআইডি এল.এন. মোসলেম আলী খান, সেক্রেটারি ফোরাম
সাংগঠনিক কমিটির আইডি এনডোর্সি এল.এন. নাজমুল হক; কোষাধ্যক্ষ ফোরাম আয়োজক কমিটি
পিডিজি এলএন. সেলিম আহমেদ, হোস্ট কমিটির চেয়ারম্যান ও কাউন্সিল চেয়ারম্যান-এমডি
৩১৫ এলএন মোঃ আব্দুল ওয়াহাব এবং ফোরামের সকল গণ্যমান্য ব্যক্তিকে বিশ্ব মানবিক
সেবার জন্য আন্তরিকভাবে কাজ করার জন্য বিশেষ মর্যাদা প্রদান করা হবে।
এর আগে হোটেল ইন্টার কন্টিনেন্টালের মধুমতি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫১ তম ইসামি
ফোরাম ২০২৩ এর বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। সংবাদ সম্মেলনে জানানো হয়- প্রতি বছর
"ভারত, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য ইসামি ফোরাম" বিভিন্ন দেশে অনুষ্ঠিত
হয়। বিভিন্ন দেশের লায়নেরা একই জায়গায় একত্রিত হয়ে বন্ধুত্ব গড়ে তুলে, নিজেদের
মতামত বিনিময় এবং ভবিষ্যতের কর্মসূচির পরিকল্পনার জন্য একত্রিত হয়। এবার এই
আয়োজনটি বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। তাতে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান,
মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে আট শতাধিক প্রতিনিধি এবং বাংলাদেশের ৩৫০ জন
প্রতিনিধি অংশ নিচ্ছেন। মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশ ২০ বছর পর এই ইভেন্ট
আয়োজন করার সুযোগ পেয়েছে।
সংবাদ সম্মেলনে
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, লায়ন্স ইন্টারন্যাশনাল এর সঙ্গে জাতিসংঘের একটি
পরামর্শমূলক মর্যাদা রয়েছে। সংগঠনটি ১৯১৭ সাল থেকে কাজ করছে। বর্তমানে এটি বিশ্বের
বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা। সারাবিশ্বের ২১০টি দেশে এর কার্যক্রম বিস্তৃত আছে।
১.৪ মিলিয়ন লায়ন এবং লিও এই সংগঠনে একসাথে কাজ করে। ভারত, দক্ষিণ এশিয়া এবং
মধ্যপ্রাচ্যে, অনেক লায়ন এবং লিও একই কারণে একসাথে কাজ করেন।
এই ঢাকা ফোরামে ১৬ ও ১৭ ডিসেম্বর একযোগে ৪টি ধাপে ১৬টি সেমিনার অনুষ্ঠিত হবে। ১৬
ডিসেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের
সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান, ১৭ ডিসেম্বর অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে
থাকবেন আন্তর্জাতিক অটিজম কর্মী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর নির্বাচিত পরিচালক,
দক্ষিণ পূর্ব এশিয়া, মিসেস সায়মা ওয়াজেদ।
মানবতার সেবায় আমরা
মানবতার সেবায় আমরা
ভারত, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের লায়ন নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের উদ্দশ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে ৫১ তম ইসামি ফোরাম ২০২৩।ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১৫ ডিসেম্বর এ ইসামি ফোরামের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। উদ্বোধনী বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন- ‘লায়নিজমের প্রধান উদ্দেশ্য মানবতার সেবা এবং মানবতার সেবাই লায়নিজমের সৌন্দর্য্য।তিনি বলেন-গোটা পৃথিবীতে মানবতার সেবায় ইতিবাচক পরিবর্তন এনেছে লায়ন। বাংলাদেশে ৫১ তম ইসামি ফোরাম এর আয়োজন করা হছে এমন এক সময় যখন বাংলাদেশ স্বাধীনতার ৫২ বছর উৎযাপন করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের ইয়ুথ জেনারেশনের ভবিষ্যৎ সুন্দর করার জন্য কাজ করছে বাংলাদেশ।তিনি বলেন, শিক্ষা, আইসিটি, ব্যবসা বাণিজ্য, কৃষিসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশের সুনির্দিষ্ট অগ্রগতি হয়েছে। বিদেশি অতিথিদের তিনি বাংলাদেশ অগ্রগতির চিত্র পরিদর্শন করার আহ্বান জানিয়ে বলেন- সুন্দর একটি পৃথিবী গড়া আমাদের উদ্দেশ্য। যে উদ্দেশ্য নিয়ে লায়নেরা কাজ করছে। লায়নদের স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন- বাংলাদেশে লায়ন চক্ষু হাসপাতাল লায়নদের স্বেচ্ছাসেবার অনন্য উদাহরন। লায়ন্স ইন্টারন্যাশনালের এর প্রেসিডেন্ট ড. প্যাট্টি হিল, এলসিআইএফ-এর
চেয়ারপারসন ব্রায়ান ই. শিহ্যান, ইন্টারন্যাশনাল ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ফ্যাব্রিসিও অলিভেরা, ইন্টারন্যাশনাল সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট এপি সিং এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এবং অংশগ্রহণকারীরা ঢাকায় এই অনুষ্ঠানে যোগ দেবেন।ফোরাম পরিকল্পনা কমিটির চেয়ারম্যান আইডি এল.এন. মহেশ পাসকেল ৫১ তম ইসামি ফোরাম ২০২৩ এর উদ্বোধন করেন।সাংগঠনিক কমিটির চেয়ারম্যান পিআইডি লে. কাজী আকরামউদ্দিন আহমেদ; প্রধান উপদেষ্টা পিআইডি এল.এন. শেখ কবির হোসেন; ভাইস চেয়ারপারসন পিআইডি এল.এন. মোসলেম আলী খান, সেক্রেটারি ফোরাম সাংগঠনিক কমিটির আইডি এনডোর্সি এল.এন. নাজমুল হক; কোষাধ্যক্ষ ফোরাম আয়োজক কমিটি পিডিজি এলএন. সেলিম আহমেদ, হোস্ট কমিটির চেয়ারম্যান ও কাউন্সিল চেয়ারম্যান-এমডি ৩১৫ এলএন মোঃ আব্দুল ওয়াহাব এবং ফোরামের সকল গণ্যমান্য ব্যক্তিকে বিশ্ব মানবিক সেবার জন্য আন্তরিকভাবে কাজ করার জন্য বিশেষ মর্যাদা প্রদান করা হবে। এর আগে হোটেল ইন্টার কন্টিনেন্টালের মধুমতি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫১ তম ইসামি ফোরাম ২০২৩ এর বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। সংবাদ সম্মেলনে জানানো হয়- প্রতি বছর "ভারত, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য ইসামি ফোরাম" বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের লায়নেরা একই জায়গায় একত্রিত হয়ে বন্ধুত্ব গড়ে তুলে, নিজেদের মতামত বিনিময় এবং ভবিষ্যতের কর্মসূচির
পরিকল্পনার জন্য একত্রিত হয়। এবার এই আয়োজনটি বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। তাতে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে আট শতাধিক প্রতিনিধি এবং বাংলাদেশের ৩৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশ ২০ বছর পর এই ইভেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছে।সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, লায়ন্স ইন্টারন্যাশনাল এর সঙ্গে জাতিসংঘের একটি পরামর্শমূলক মর্যাদা রয়েছে। সংগঠনটি ১৯১৭ সাল থেকে কাজ করছে। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা। সারাবিশ্বের ২১০টি দেশে এর কার্যক্রম বিস্তৃত আছে। ১.৪ মিলিয়ন লায়ন এবং লিও এই সংগঠনে একসাথে কাজ করে। ভারত, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে, অনেক লায়ন এবং লিও একই কারণে একসাথে কাজ করেন। এই ঢাকা ফোরামে ১৬ ও ১৭ ডিসেম্বর একযোগে ৪টি ধাপে ১৬টি সেমিনার অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান, ১৭ ডিসেম্বর অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে থাকবেন আন্তর্জাতিক অটিজম কর্মী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর নির্বাচিত পরিচালক, দক্ষিণ পূর্ব এশিয়া, মিসেস সায়মা ওয়াজেদ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত