মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাহবুবুল আলম রিপন,স্টাফ রিপোর্টার : 

মানিকগঞ্জে ঢাকা -আরিচা মহাসড়কের  শিবালয়ে  বাসচাপায় শফিকুল ইসলাম (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

 আজ  বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ফলসাটিয়া এলাকায়  ঢাকামুখী একটি বাস শফিকুল ইসলামের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় শফিকুল।

নিহত শফিকুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার খাগরাকুড়ি এলাকার আবুল বাশারের ছেলে।

 বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকামুখী যাত্রীবাহী অজ্ঞাত একটি বাসচাপায়  মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম মারা যান।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলমান রয়েছে। এছাড়াও ঘাতক বাসটি আটকের অভিযান চলমান রয়েছে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন আরো জানান,এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন