রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মানিকগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মানিকগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুনার্মেন্ট বালক অনুর্ধ-১৭ খেলায় চ্যাম্পিয়ন  হয়েছে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন । 

বুধবার বিকেল গড়পাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে  অনুষ্ঠিত ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলায় জাগীর ইউনিয়নকে ২-০ গোলে হারায় গড়পাড়া ইউনিয়ন।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রপি বিতরণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

গত ২৫ মে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টটি। সদর উপজেলার ১০টি ইউনিয়ন এই টুর্নামেন্টে অংশ নেয়। 

 টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জাগির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ। 

খুঁজুন