মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিরুদ্ধে পৌরসভার অভিযান

মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিরুদ্ধে পৌরসভার অভিযান

মাহবুবুল আলম রিপন,স্টাফ রিপোর্টার :

মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস নিয়ন্ত্রণে সচেতনতামূলক আলোচনা সভা এবং পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে।

 বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো.উজ্জল হোসেনের আয়োজনে পৌরসভার নয়াকান্দি এলাকার দি গ্রানাডা স্কুল এন্ড কলেজের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে জেলা প্রশাসক রেহেনা আকতার, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক শাহিনা পারভীন,সিভিল সার্জন মোয়াজ্জেম আলী চৌধুরীসহ অন্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে অসহায় ও দরিদ্রদের মাঝে মশারী বিরতণ করা হয়। এরপর মশক নিধনে মেশিনের মাধ্যমে মশার ঔষধ ছিটানো হয়। এসময় পৌরসভার কাউন্সিলর ও গন্যমান্য ব্যাক্তিরা উপস্তিত ছিলেন।

খুঁজুন