সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মানিকগঞ্জে ঘূর্ণিঝড়ে খতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

মানিকগঞ্জে ঘূর্ণিঝড়ে খতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার):

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পশ্চিম হাসলী গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণি ঝড়ে খতিগ্রস্থদের মাঝে ব্যক্তিগত ভাবে চাল,ডাল,আলু,তেল, লবন খাদ্য সহায়তা প্রদান করেছেন পুটাইল ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ। 

শুক্রবার দুপুরে পুটাইল ইউপি প্রঙ্গনে  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল উপস্থিত থেকে খতিগ্রস্থদের মাঝে এ খাদ্যসামগ্রী প্রদান করেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেল সারে তিনটার দিকে পুটাইল ইউনিয়নের পশ্চিম হাসলী গ্রামের উপড় দিয়ে এক ঘূর্ণিঝড় বয়ে যায়। ঘূর্ণি ঝড়ের তান্ডবে ১২টি পরিবারের বাড়ীঘর,অসংখ্য গাছপালা ক্ষতিগ্রস্ত  হয়। ঘূর্ণি ঝড়ের তান্ডবে বিপর্যস্ত হয়েছে বিদূ্্যৎ সরবরাহ ব্যবস্থা।

খতিগ্রস্তরা হলেন,পশ্চিম হাসলি গ্রামের আব্দুল জলিল, রৌশন আলী মাস্টার, আব্দুল আজিজ, মনোয়ারা বেগম, আনিছুর রহরমান,ছুবহান আলী,পারভেজ,বুরহান আলী,রুসন আলী,আওলাদ হোসেন, আমিনুর রহমান ও জুসন আলী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খতিগ্রস্থদের অনেকের বাড়ি ঘর আংশিক এবং কোনটি পুরোপুরি বিনষ্ট  হয়েছে গেছে। অনেকের ঘরের টিনের চালা ঝড়ে উড়ে গেছে। কোথায় নিয়ে গেছে এখনও তার  সন্ধান মেলেনি। ঝড়ের তান্ডবে ভেঙে  গেছে শত শত গাছপালা, বিপর্যপ্ত হয়েছে  বিদূ্্যৎ  বিতরন ব্যবস্থা। ঝড়ের পরবর্তী   বিদূ্্যৎ সরবরাহ এখনও বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছে এলাকাবাসি। 

সাবেক সেনা সদস্য  মো: বুরহান আলী জানান,ঘূর্ণি ঝড়ের সংবাদ পেয়ে রাতেই ঢাকা থেকে বাড়িতে চলে আসি। এসে দেখি ঘর দড়জা সব  উড়িয়ে নিয়ে গেছে। ঘরের চালা এখনও খোঁজে পাইনি। একি গ্রামের ফুকন আলীর মাতাব্বরের ছেলে জলিলের বাড়ীর  ওয়াল করা ঘরের টিনের চালা ঝড়ে উড়িয়ে কোথায় নিয়ে গেছে এখনো সন্ধান মেলেনি বলে জানান তিনি। সংবাদ পেয়ে পরেরদিন ( শুক্রবার) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল এবং স্থানীয ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা খতিগ্রস্থদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান। উপজেলা কর্মকর্তা খতিগ্রস্থদের একটি তালিকা করে পাঠানোর জন্য স্থানীয চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেন। এসময় স্থানীয ইউপি সদস্য আবুল কালাম আজাদ,ওমর আলী মেম্বার,ইউপি সচিব জয়নাল, 

গনমাধ্যমকর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুঁজুন