মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার):
মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম আটিগ্রাম এলাকার একটি পুকুর থেকে লাকি আক্তার (১২) নামের এক বুদ্ধি-প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরনে পোশাক না থাকায় তার মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।
লাকি আক্তার সদর উপজেলার পশ্চিম আটিগ্রাম এলাকার মৃত তুলু মিয়ার মেয়ে। লাকি আক্তারের বাবা প্রায় ১০ বছর আগে এবং তার মা ৯ মাস আগে মারা যান। বাবা-মা বেঁচে না থাকায় লাকি আক্তার একই গ্রামে তার নানা মহর আলীর বাড়িতে থাকত।
স্থানীয়রা জানান, সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা করা হয়েছিল যে মহর আলীর মেয়ের ঘরের নাতিন লাকি আক্তারকে পাওয়া যাচ্ছে না।
এরপর তাদের বাড়ির পাশের এক নারী বলেন ওই মেয়েকে পুকুরে গোসল করতে যেতে দেখেছেন। তার কথার ভিত্তিতে পরিবারের লোকজন তাকে পুকুরে খুঁজতে থাকেন। কয়েক ঘণ্টা খোঁজার পরে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেন তারা।
পরে (২৬ সেপ্টেম্বর) সকালে ডুবুরি ও স্থানীয়রা আবার খুঁজতে শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে লাকির চাচাতো নানা দুলাল হোসেন পুকুরে পড়ে থাকা কলাগাছের স্তুপের নিচে থেকে তার লাশ উদ্ধার করেন।
এলাকাবাসীরা জানান, এসময় লাকির গায়ে জামা থাকলেও পরনে কোনো কিছু ছিল না। লাকি আক্তার ভালোভাবে সাঁতার জানতো। এ জন্য এই মৃত্যুকে রহস্যজনক মৃত্যু বলে মনে করছেন তারা।
সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বলতে পারব কীভাবে তার মুত্যু হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মানিকগঞ্জে প্রতিবন্ধী শিশুর রহস্যজনক মৃত্যু
মানিকগঞ্জে প্রতিবন্ধী শিশুর রহস্যজনক মৃত্যু
মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার):মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম আটিগ্রাম এলাকার একটি পুকুর থেকে লাকি আক্তার (১২) নামের এক বুদ্ধি-প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরনে পোশাক না থাকায় তার মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।লাকি আক্তার সদর উপজেলার পশ্চিম আটিগ্রাম এলাকার মৃত তুলু মিয়ার মেয়ে। লাকি আক্তারের বাবা প্রায় ১০ বছর আগে এবং তার মা ৯ মাস আগে মারা যান। বাবা-মা বেঁচে না থাকায় লাকি আক্তার একই গ্রামে
তার নানা মহর আলীর বাড়িতে থাকত।স্থানীয়রা জানান, সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা করা হয়েছিল যে মহর আলীর মেয়ের ঘরের নাতিন লাকি আক্তারকে পাওয়া যাচ্ছে না। এরপর তাদের বাড়ির পাশের এক নারী বলেন ওই মেয়েকে পুকুরে গোসল করতে যেতে দেখেছেন। তার কথার ভিত্তিতে পরিবারের লোকজন তাকে পুকুরে খুঁজতে থাকেন। কয়েক ঘণ্টা খোঁজার পরে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেন তারা।পরে (২৬ সেপ্টেম্বর) সকালে ডুবুরি ও স্থানীয়রা আবার খুঁজতে শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে লাকির চাচাতো নানা দুলাল হোসেন পুকুরে পড়ে থাকা কলাগাছের
স্তুপের নিচে থেকে তার লাশ উদ্ধার করেন।এলাকাবাসীরা জানান, এসময় লাকির গায়ে জামা থাকলেও পরনে কোনো কিছু ছিল না। লাকি আক্তার ভালোভাবে সাঁতার জানতো। এ জন্য এই মৃত্যুকে রহস্যজনক মৃত্যু বলে মনে করছেন তারা।সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বলতে পারব কীভাবে তার মুত্যু হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত