শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
স্বাস্থ্য ও চিকিৎসা মাঙ্কিপক্স ঝুঁকিতে অনেক দেশ

মাঙ্কিপক্স ঝুঁকিতে অনেক দেশ

বিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী এক হাজার ছাড়িয়ে গেছে। যেসব দেশে এরই মধ্যে মাঙ্কিপক্স মহামারিতে আক্রান্ত এর বাইরে থাকা দেশগুলোও এখন বাস্তব ঝুঁকিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমন সতর্ক বার্তা জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বুধবার (৮ জুন) জারি করা সতর্কতায় বলা হয়েছে, এই রোগ ছড়ানো দেশগুলোতে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসিস বলেছেন, জাতিসংঘের এই সংস্থা এখনও মাঙ্কিপক্সের বিরুদ্ধে গণটিকা দেয়ার সুপারিশ করেনি এবং এই রোগে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।

টেড্রোস এক সংবাদ সম্মেলনে বলেন, আফ্রিকার বাইরে নতুন করে সংক্রমিত ছাড়াও বিশ্বের অন্য দেশগুলোতে মাঙ্কিপক্স এখন বাস্তব ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে।

জুনোটিক (প্রাণী থেকে মানবদেহে সংক্রমিত রোগ) রোগটি আফ্রিকার ৯টি দেশের মানুষের মধ্যে স্থানীয় মহামারি হিসেবে রয়েছে। তবে গত মাসে নতুন করে ইউরোপসহ বিভিন্ন দেশে রোগটি ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ব্রিটেন, স্পেন ও পর্তুগালে রোগটি বেশি ছড়াচ্ছে।

টেড্রোস বলেন, ‘২৯টি দেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মাঙ্কিপক্সে এক হাজারের বেশি আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনও দেশ থেকে মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুধু পুরুষদের মধ্যে নয়, যারা পুরুষদের সাথে যৌন সম্পর্ক করে তাদের মধ্যেও এই রোগের সংক্রমণ দেখা যায়। অনেক দেশ অন্যদের মধ্যে সংক্রমণের রিপোর্ট করেছে, এদের মধ্যে কিছু নারী রয়েছে।’ সূত্র : বাসস

খুঁজুন