মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন যেকোনো নেতাকে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে, অন্যথায় তিনি ‘টিকতে পারবেন না’।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ভবিষ্যতে যেন যুক্তরাষ্ট্রকে আবারও ইরানের সঙ্গে নতুন কোনো সংঘাতে জড়াতে না হয়, সেটাই তিনি চান। আমি চাই না কাউকে পাঁচ বছর পর ফিরে এসে আবার একই কাজ করতে হোক বা তাদের (ইরানের) হাতে পারমাণবিক অস্ত্র চলে যাক।
ইরানের কর্মকর্তারা ট্রাম্পের এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, দেশের পরবর্তী নেতা নির্বাচন করা ‘শুধু ইরানের জনগণের বিষয়’। সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপ তিনি নাকচ করে দেন।
ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা আহমাদ আলামোলহোদা জানান, অ্যাসেম্বলি অব এক্সপার্টস এরই মধ্যেই আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি নির্বাচনের বিষয়ে ভোট দিয়েছে।
এর আগে ট্রাম্প আরেক মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, এই নির্বাচন প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে জড়িত থাকতে চান তিনি। একই সঙ্গে সম্ভাব্য সর্বোচ্চ নেতা হিসেবে আলোচিত খামেনির ছেলে মুজতবা খামেনিকে দুর্বল আখ্যা দেন। সূত্র : আনাদোলু
মার্কিন অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবে না
মার্কিন অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবে না
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন যেকোনো নেতাকে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে, অন্যথায় তিনি ‘টিকতে পারবেন না’।ডোনাল্ড ট্রাম্প বলেন, ভবিষ্যতে যেন যুক্তরাষ্ট্রকে আবারও ইরানের সঙ্গে নতুন কোনো সংঘাতে জড়াতে না হয়, সেটাই তিনি চান।
আমি চাই না কাউকে পাঁচ বছর পর ফিরে এসে আবার একই কাজ করতে হোক বা তাদের (ইরানের) হাতে পারমাণবিক অস্ত্র চলে যাক।ইরানের কর্মকর্তারা ট্রাম্পের এই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, দেশের পরবর্তী নেতা নির্বাচন করা ‘শুধু ইরানের জনগণের বিষয়’। সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপ তিনি নাকচ করে দেন।ইরানের জ্যেষ্ঠ
ধর্মীয় নেতা আহমাদ আলামোলহোদা জানান, অ্যাসেম্বলি অব এক্সপার্টস এরই মধ্যেই আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি নির্বাচনের বিষয়ে ভোট দিয়েছে।এর আগে ট্রাম্প আরেক মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, এই নির্বাচন প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে জড়িত থাকতে চান তিনি। একই সঙ্গে সম্ভাব্য সর্বোচ্চ নেতা হিসেবে আলোচিত খামেনির ছেলে মুজতবা খামেনিকে দুর্বল আখ্যা দেন। সূত্র : আনাদোলু
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত