রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মাস না পেরোতেই রাস্তায় ভাঙন

মাস না পেরোতেই রাস্তায় ভাঙন

ময়মনসিংহের নান্দাইলে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের ঝালুয়া বাজার থেকে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম বাজার পর্যন্ত রাস্তাটি সম্প্রতি সংস্কার করা হয়েছে। তবে সংস্কারের মাস পেরোতেই রাস্তাটির বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তাটি সংস্থারে বরাদ্দ ছিল প্রায় ৮০ লাখ টাকা। সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আবুল কাসেমের পুকুর পাড়সহ দত্তগ্রাম অংশের একাধিক পুকুর পাড়ে প্যালাসাইটিং না করেই সংস্কারের কাজ শেষ করে ফেলে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে অল্প কিছু পরেই বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দেয়।

ইজিবাইক চালক  সমির আলি বলেন, রাস্তার বিভিন্ন স্থানে পুকুরগুলোর সঙ্গে প্যালাসাইটিং করার কথা থাকলেও তা না করেই কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ইলিয়াস নামে স্থানীয় বাসিন্দা বলেন, রাস্তার পাকা করণের কাজ শেষ করে পরবর্তীতে শুধু প্যালাসাইটিং এর জন্য খুঁটিগুলো স্থাপন করে চলে যায় ঠিকাদার। ফলে রাস্তার বিভিন্ন যায়গায় ভাঙন দেখা দিয়েছে।

খুঁজুন