শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মোস্তাফিজ

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মোস্তাফিজ

আপাতত শঙ্কামুক্ত অনুশীলনের সময় বলে মাথায় আঘাত পাওয়া মোস্তাফিজুর রহমান। তার স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের টিম ম্যানেজমেন্ট সূত্র।

জানা গেছে, মাথায় সেলাই শেষে ইম্পেরিয়াল হাসপাতাল থেকে তাকে টিম হোটেলে নেওয়া হবে। এ সময় ফিজকে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

মোস্তাফিজের সর্বশেষ অবস্থা নিয়ে মিডিয়া ম্যানেজার খান নয়ন জানান, মোস্তাফিজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের ঘরের ছেলে। এমন দুর্ঘটনায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের টপ অফিশিয়ালরা সবাই হাসপাতালে চলে এসেছেন। এ মুহূর্তে মোস্তাফিজের কন্ডিশন স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করি, আজকের দিনের পর তার ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এর আগে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের স্ট্রেইট ড্রাইভে মাথায় বল লাগে দ্য ফিজের। মূলত বল করে ফেরার পথেই এ ঘটনা ঘটে।

পরে সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও জাহিদুল ইসলাম সজলের বরাত দিয়ে কুমিল্লা জানায়, আঘাতের পর তাৎক্ষণিকভাবে রক্ত পড়া থামাতে মোস্তাফিজের মাথায় ব্যান্ডেজ করা হয়। পরে দ্রুত ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যান।

খুঁজুন