গত শনিবার মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মোটেই সন্তুষ্ট নন। লিওনেল মেসিকে দ্বিতীয়ার্ধে নামানোর পরও গোলের সংখ্যা বাড়াতে না পারায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রীতি ম্যাচে আগামীকাল ভোরে জাম্বিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনি এই ম্যাচে স্কোয়াডের সব খেলোয়াড়কে কিছুটা সময় দিয়ে পরখ করে নিতে চান।
আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে ৮৮ ধাপ এগিয়ে থাকা জাম্বিয়ার বিপক্ষে আরেকটি সহজ জয়ের প্রত্যাশা করছে। তবে এই ম্যাচে মেসি শুরু থেকে খেলবেন কি না, তা এখনো অনিশ্চিত। যেসব খেলোয়াড় আগের ম্যাচে খুব কম সময় পেয়েছেন, তাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছেন স্কালোনি।
গোলে নিয়মিত এমিলিয়ানো মার্তিনেজকে বিশ্রাম দিয়ে জেরোনিমো রুল্লিকে খেলানো হতে পারে। রক্ষণে নিকোলাস ওতামেন্দির সঙ্গে থাকতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো, অগাস্টিন গিয়াই ও লুকাস মার্তিনেস কুয়ার্তা। তরুণ ভ্যালেন্টিন বার্কো বদলি হিসেবে নামার সুযোগ পেতে পারেন। মাঝমাঠে লেয়ান্দ্রো পারেদেস, গুলিয়ানো সিমিওনে, এজেকুয়েল পালাসিও ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে দেখা যেতে পারে।
একই দিন মাঠে নামবে ব্রাজিলও। ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় সেলেসাওরা। কার্লো আনচেলোত্তির অধীনে এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চোটের কারণে রাফিনিয়া ছিটকে গেছেন। ভিনিসিয়ুস জুনিয়র জাতীয় দলের জার্সিতে এখনো ধারাবাহিকতা দেখাতে পারছেন না।
মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
গত শনিবার মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মোটেই সন্তুষ্ট নন। লিওনেল মেসিকে দ্বিতীয়ার্ধে নামানোর পরও গোলের সংখ্যা বাড়াতে না পারায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রীতি ম্যাচে আগামীকাল ভোরে জাম্বিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনি এই ম্যাচে স্কোয়াডের সব খেলোয়াড়কে কিছুটা সময় দিয়ে পরখ করে নিতে চান।আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে ৮৮ ধাপ এগিয়ে
থাকা জাম্বিয়ার বিপক্ষে আরেকটি সহজ জয়ের প্রত্যাশা করছে। তবে এই ম্যাচে মেসি শুরু থেকে খেলবেন কি না, তা এখনো অনিশ্চিত। যেসব খেলোয়াড় আগের ম্যাচে খুব কম সময় পেয়েছেন, তাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছেন স্কালোনি।গোলে নিয়মিত এমিলিয়ানো মার্তিনেজকে বিশ্রাম দিয়ে জেরোনিমো রুল্লিকে খেলানো হতে পারে। রক্ষণে নিকোলাস ওতামেন্দির সঙ্গে থাকতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো, অগাস্টিন গিয়াই ও লুকাস মার্তিনেস কুয়ার্তা। তরুণ ভ্যালেন্টিন বার্কো বদলি
হিসেবে নামার সুযোগ পেতে পারেন। মাঝমাঠে লেয়ান্দ্রো পারেদেস, গুলিয়ানো সিমিওনে, এজেকুয়েল পালাসিও ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে দেখা যেতে পারে।একই দিন মাঠে নামবে ব্রাজিলও। ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় সেলেসাওরা। কার্লো আনচেলোত্তির অধীনে এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চোটের কারণে রাফিনিয়া ছিটকে গেছেন। ভিনিসিয়ুস জুনিয়র জাতীয় দলের জার্সিতে এখনো ধারাবাহিকতা দেখাতে পারছেন না।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত