রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মার্টাল শেল উদ্ধার

মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মার্টাল শেল উদ্ধার

মুন্সিগঞ্জ (গজারিয়া) থেকে সৈয়দ মোঃ শাকিল:

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের অর্ন্তগত আড়ালিয়া নামক গ্রামে মাটি খুঁড়তে গিয়ে মিলেছে এক অ-বিস্ফোরিত মর্টার শেল।

খোঁজ নিয়ে জানা যায়, ২৮ এপ্রিল সোমবার সকালে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের বাসিন্দা হানিফ মিয়ার জমিতে আইল তৈরির জন্য মাটি কাটার সময় এ বিস্ফোরক দ্রব্যটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাটি কাটার সময় হঠাৎ করে মাটির নিচ থেকে মর্টার শেলটি বেরিয়ে আসে। তবে সেটিকে মর্টার শেল না ভেবে প্রথমে স্থানীয়রা এটিকে সোনার মূর্তি কিংবা প্রাচীন সীমানা পিলার বলে মনে করেন। এ নিয়ে এলাকায় শুরু হয় নানা গুঞ্জন। অনেকে সেটি দেখতে ভিড় করতে থাকেন। সারা দিন মর্টার শেলটি নিজেদের হেফাজতে রাখলেও, পরে যখন বুঝতে পারেন এটি পাকিস্তান আমলের অ-বিস্ফোরিত মর্টার শেল তখন বিষয়টি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের ঝুঁকি এড়াতে এলাকায় নিরাপত্তা জোরদার করে। পরে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেয়।

গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)শহিদুল ইসলাম জানান এই মর্টার শেলটি কামানের মর্টার শেল হবে। আমাদের এই বিষয়ে তেমন ধারণা নাই সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তবে এটি পাকিস্তান আমলের পুরনো একটি মর্টার শেল বা এর আগের কোন যুদ্ধ সময়কার দাতব্য বস্তু বলে ধারণা করা হচ্ছে। বোম ডিসপোজাল ইউনিট প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে মর্টার শেলটি নিষ্ক্রিয় করবে।

খুঁজুন