শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মাভাবিপ্রবি সাইন্সক্লাবের নতুন কমিটি ঘোষণা

মাভাবিপ্রবি সাইন্সক্লাবের নতুন কমিটি ঘোষণা

মো. হৃদয় হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি)  সংগঠন মাভাবিপ্রবি  সাইন্স ক্লাব চতুর্থ  কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে।

চতুর্থ  কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান  বিভাগের  আশরাফুল হাসান খান ইমাদ  এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের  এ.কে.এম ফিহাদ হোসাইন

সোমবার (১৪ আগস্ট ) সন্ধ্যায় সংগঠনটি কমিটি ঘোষনা   করে। এই কার্যনির্বাহী কমিটি ১৫ই আগস্ট,২০২৩ তারিখ থেকে কার্যকর হয়েছে। কমিটি  আগামী ২ সেমিস্টারের জন্য কমিটি ঘোষণা করেন সংগঠনটির  চতুর্থ  কার্যনির্বাহী কমিটির সভাপতি ফৈরদোসী আক্তার মিশু ও সাধারণ সম্পাদক আশরাফুল হাসান খান ইমাদ। 

মাভাবিপ্রবি সাইন্সক্লাব সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টাদের সর্বসম্মতি  মোট ৩৪ জনের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি অভিদা সুলতানা, মোহাম্মদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক- সাইফুল ইসলাম সাকিব  সাংগঠনিক সম্পাদক  ইকরামুল রাহাত সহ-সাংগঠনিক সম্পাদক- হযরত আলী  অফিস সম্পাদক ফারজানা ইয়াসমিন সুমনা, সহ অফিস সম্পাদক তন্ময় সুত্রধর,  এবং আরো অন্য সদস্যবৃন্দ।

 সভাপতি  আশরাফুল হাসান খান ইমাদ বলেন 

 বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালে প্রথম আসার পর একটি বিজ্ঞান ক্লাবের প্রয়োজনীয়তা ভীষণ ভাবে অনুভব করি। একটা সময় এই ভাবনা থেকেই শুরু করি আমি, হাবিব ভাই এবং আরও এক বন্ধুকে নিয়ে যাত্রা শুরু হয় মাভাবিপ্রবি বিজ্ঞান ক্লাবের।  ভালোবাসার এই সংগঠনটিতে সভাপতি হিসেবে আমাকে নিযুক্ত করায় অনেক সম্মানিত এবং গর্ববোধ করছি। এই সংগঠনকে সামনের দিনগুলোতে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্লাটফর্মটিকে বিজ্ঞানপ্রেমিদের জন্য বিজ্ঞান চর্চার এক অনন্য মাধ্যম হিসেবে গরে তুলাই থাকবে আমার মূল লক্ষ্য! মাভাবিপ্রবি বিজ্ঞান ক্লাব তুমি স্থায়ী হও সহস্র বছর! 

সাধারণ সম্পাদক এ. কে. এম ফিহাদ হোসাইন বলেন একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান চর্চার প্রয়োজন অতীব । সেই প্রয়োজনীয়তা থেকে ২০১৯ এর ২রা এপ্রিলের সেই চমৎকার বিকেলে কয়েকজন উদ্যমী বিজ্ঞান প্রেমিক একত্রিত হয়ে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিজ্ঞান ক্লাব , মাভাবিপ্রবি সাইন্স ক্লাবের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করে।বরাবর সময়ের সাথে সাথে আমাদের ক্লাবে যাত্রা ও এই চরম শিখরে এসেছে। সবার এ আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি সায়েন্স ফেস্ট ১.০  নামের একটি চমৎকার আয়োজন। বরাবর মত পুরাতন কে বিদায় দিয়ে নতুনদের আগমন‌‌ করতে  হয় ।আমরা সবার চেস্টা ও পরিশ্রম থাকলে আমরা এই বিজ্ঞান ক্লাব কে জাতীয় পর্যায় নিয়ে যাওয়ার আশা কামনা  করছি ।

খুঁজুন