মাভাবিপ্রবি প্রতিনিধি :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল পরিচয়দানকারী এবি বারির বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (মাভাবিপ্রবিসাস) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
মাভাবিপ্রবিসাসের সহসভাপতি এবং দৈনিক ভোরের ডাক ও bdtoday's ক্যাম্পাস
প্রতিনিধি মো. হৃদয় হোসাইন জানান, গত ২৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে তাঁকে বিশ্ববিদ্যালয়ের হলে ডেকে নেওয়া হয়। সেখানে গিয়ে তিনি ছাত্রদল পরিচয়দানকারী এবি বারির মুখোমুখি হন। এসময় ভিত্তিহীন অভিযোগ চাপিয়ে তাঁর কলার ধরে ঝাঁকুনি দেওয়া হয় এবং প্রকাশ্যে হুমকি প্রদান করা হয়। তবে সাংবাদিক হৃদয় হোসাইন স্পষ্টভাবে জানান, উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি বিজয় সরকার ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন,“এটি কেবল একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী মনোভাবের নগ্ন বহিঃপ্রকাশ। অতীতে মাভাবিপ্রবির ইতিহাসে এমন প্রকাশ্য হামলার নজির নেই। আমরা দাবি করছি, কেন্দ্রীয় ছাত্রদল অবিলম্বে উক্ত ব্যক্তির পরিচয় চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করুক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতহীনভাবে তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক। একই সঙ্গে ক্যাম্পাসে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।”
এছাড়া সাংবাদিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দও ঘটনার নিন্দা জানিয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।