বাজারে সব ধরনের মাংস এবং ডিমের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। কয়েক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম বাড়তে বাড়তে এখন প্রতি কেজি ২৩৫ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রাণিজ আমিষের একটি বড় উৎস মাংস উৎপাদনে একসময় পিছিয়ে ছিল বাংলাদেশ। এখন মাংসে স্বয়ংসম্পূর্ণ দাবি করা হলেও দাম আকাশছোঁয়া। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়। ক্রেতারা জানান, দেশের বেশির ভাগ মানুষের প্রতিদিনের আয় এর চেয়ে কম। যে কারণে বেশিরভাগ মানুষের পক্ষে আর গরুর মাংস কেনা সম্ভব নয়। এদিকে, এক মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ১০০ টাকা বেড়েছে। সোনালী মুরগি ২৭০ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। দেশি মুরগি ৪৬০ থেকে ৪৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর, ডিমের দাম বৃদ্ধির অজুহাত হিসেবে উৎপাদন খরচ বৃদ্ধি ও অনেক খামার বন্ধ হওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। ফার্মের মুরগির বাদামি ডিমের দাম উঠেছে প্রতি ডজন ১৪০ টাকা।
মধ্যবিত্তের নাগালের বাইরে গরুর মাংস
মধ্যবিত্তের নাগালের বাইরে গরুর মাংস
বাজারে সব ধরনের মাংস এবং ডিমের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। কয়েক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম বাড়তে বাড়তে এখন প্রতি কেজি ২৩৫ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।প্রাণিজ আমিষের একটি বড় উৎস মাংস উৎপাদনে একসময় পিছিয়ে ছিল বাংলাদেশ। এখন মাংসে স্বয়ংসম্পূর্ণ দাবি
করা হলেও দাম আকাশছোঁয়া। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়। ক্রেতারা জানান, দেশের বেশির ভাগ মানুষের প্রতিদিনের আয় এর চেয়ে কম। যে কারণে বেশিরভাগ মানুষের পক্ষে আর গরুর মাংস কেনা সম্ভব নয়। এদিকে, এক মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ১০০ টাকা
বেড়েছে। সোনালী মুরগি ২৭০ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। দেশি মুরগি ৪৬০ থেকে ৪৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর, ডিমের দাম বৃদ্ধির অজুহাত হিসেবে উৎপাদন খরচ বৃদ্ধি ও অনেক খামার বন্ধ হওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। ফার্মের মুরগির বাদামি ডিমের দাম উঠেছে প্রতি ডজন ১৪০ টাকা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত