সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মেরাগাছে ঝুলন্ত অবস্থায় মিলল কৃষকের মরদেহ

মেরাগাছে ঝুলন্ত অবস্থায় মিলল কৃষকের মরদেহ

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাছে ঝুলন্ত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবী এটি হত্যা। 

রবিবার (৩১ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে আত্রাখালী নদীর পাড়ের একটি মেরাগাছে

থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম আব্দুল রহিম(৩০)। নিহত আব্দুল রহিম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার দিকে রহিম তার কৃষি জমিতে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। এরপর রবিবার সকালে পরিবারের লোকজন শুরু করলে। খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীর পাড়ের একটি মেরাগাছে পরিবারের লোকজন রহিমের ঝুলন্ত দেহ দেখে পান। এ সময় ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার গিয়ে থানায় নিয়ে আসে ।

নিহত আব্দুল রহিমের চাচা আহমদ আলী বলেন,"আমার ভাই বউ (রহিমের মা) সকালে বাড়ি থেকে খোঁজতে বের হয়ে নদীর পাড় দিয়ে যাওয়ার সময় একটা মেরা গাছে দেখে রহিম ঝুলে আছে । নিজে সে আত্মহত্যা করছে এমন কিছু লক্ষণ তার শরীরের মাঝে ভাসছে না। যে কেউ তারে মেরে ঝুলাইয়া রাখছে । 

এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাস আলী জানান, লাশ সুরতহাল করে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পরেই বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। 

খুঁজুন