শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা মেসির জোড়া গোলে জয় পেলো মায়ামি

মেসির জোড়া গোলে জয় পেলো মায়ামি

ইন্টার মায়ামির জার্সিতে আবারও জ্বলে উঠলেন লিওনেল মেসি। রবিবার বাংলাদেশ সময় সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে দুই গোল করেছেন মেসি, অন্য গোলে করেছেন সহায়তা।

লিগের ১৫তম এই জয়ে ইন্টার মায়ামির প্লে-অফে খেলা অনেকটাই নিশ্চিত হয়েছে। আজকের অন্য ম্যাচই প্লে-অফ নিশ্চিত হতে পারত মেসিদের। তবে সেজন্য মন্ট্রিয়েলের বিপক্ষে নিউইয়র্ক রেড বুলসকে জয়হীন থাকতে হতো। তবে দলটি ২-০ ব্যবধানে জিতে যাওয়ায় আপাতত অপেক্ষা বেড়েছে মায়ামির।

এ মৌসুমে এখন পর্যন্ত ২২ ম্যাচে মেসির গোল ২২টি। সপ্তমবারের মতো এই মৌসুমে জোড়া গোল করলেন মেসি। জোড়া গোলে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও শীর্ষে উঠেছেন তিনি। ২১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ন্যাশভিলের ইংলিশ স্ট্রাইকার স্যাম সারিজ (২১ গোল)।

খুঁজুন