লিওনেল মেসির আগমনের আগে শিরোপাহীন ছিল ইন্টার মায়ামি। কিন্তু লিওনেল মেসি দলে যোগ দেওয়ার পর বদলে গেছে ক্লাবের ভাগ্য। এবার মেসির ছোঁয়ায় আরেকটি নতুন কীর্তি গড়ল মায়ামি। ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫–১ ব্যবধানে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে তারা।
চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় ইন্টার মায়ামি। ১৪ মিনিটে আলেন্দে দলকে এগিয়ে নেন। ২৩ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
৩৭ মিনিটে জাস্টিন হ্যাকের গোলে একবারের জন্য ব্যবধান কমায় নিউইয়র্ক সিটি। ২–১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় মিয়ামি। বিরতির পর আরো আগ্রাসী হয়ে ওঠে মেসির দল। ৬৭ মিনিটে মেসির চমৎকার অ্যাসিস্ট থেকে গোল করেন সিলভেতি। এই অ্যাসিস্টের মাধ্যমে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়েন লিওনেল মেসি। ৮৩ মিনিটে সেগোভিয়া এবং ৮৯ মিনিটে তালেন্দির গোল মায়ামি বড় জয় নিশ্চিত করে।
৫–১ গোলের দারুণ জয়ে ইন্টার মায়ামি প্রথমবারের মতো ইস্টার্ন কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন হলো। এটাই মেসির ক্যারিয়ারের ৪৭তম শিরোপা, ফুটবল ইতিহাসে যা সবচেয়ে বেশি।
মেসির রেকর্ড, নতুন ইতিহাস ইন্টার মায়ামির
মেসির রেকর্ড, নতুন ইতিহাস ইন্টার মায়ামির
লিওনেল মেসির আগমনের আগে শিরোপাহীন ছিল ইন্টার মায়ামি। কিন্তু লিওনেল মেসি দলে যোগ দেওয়ার পর বদলে গেছে ক্লাবের ভাগ্য। এবার মেসির ছোঁয়ায় আরেকটি নতুন কীর্তি গড়ল মায়ামি। ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫–১ ব্যবধানে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে তারা।চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য
দেখায় ইন্টার মায়ামি। ১৪ মিনিটে আলেন্দে দলকে এগিয়ে নেন। ২৩ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।৩৭ মিনিটে জাস্টিন হ্যাকের গোলে একবারের জন্য ব্যবধান কমায় নিউইয়র্ক সিটি। ২–১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় মিয়ামি। বিরতির পর আরো আগ্রাসী হয়ে ওঠে মেসির দল। ৬৭ মিনিটে মেসির চমৎকার অ্যাসিস্ট থেকে গোল
করেন সিলভেতি। এই অ্যাসিস্টের মাধ্যমে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়েন লিওনেল মেসি। ৮৩ মিনিটে সেগোভিয়া এবং ৮৯ মিনিটে তালেন্দির গোল মায়ামি বড় জয় নিশ্চিত করে।৫–১ গোলের দারুণ জয়ে ইন্টার মায়ামি প্রথমবারের মতো ইস্টার্ন কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন হলো। এটাই মেসির ক্যারিয়ারের ৪৭তম শিরোপা, ফুটবল ইতিহাসে যা সবচেয়ে বেশি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত