শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
বিনোদন মেয়েরাই মেয়েদের শত্রু !

মেয়েরাই মেয়েদের শত্রু !

চলার পথ, আর বলার মুখ তো বন্ধ করা যায় না! তাই ‘তোমরা যা বল তাই বল, আমার লাগে না মনে’ পরামর্শে স্বস্তিকা।

খবরঃ আনন্দবাজার।

স্বস্তিকা মুখোপাধ্যায়ের কি বিতর্ক নিয়েই জন্ম? তার উদ্দেশ্যে কটাক্ষের যেন শেষ নেই। তিনি সাজলেও ব্যঙ্গ, তিনি না সাজলে যেন অকারণে অবসাদের তকমা। বিস্মিত স্বস্তিকার আবিষ্কার, এই কটাক্ষকারীদের তালিকার বেশিরভাগ জুড়ে মেয়েরাই।

শনিবার (২৮ মে) ‘রঙিন খিড়কি’র আলোচনা সভায় একথা জানান অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

তাঁর দাবি, ‘‘সাজসজ্জা থেকে আচরণ, সবকিছুতেই ইদানীং নারী-পুরুষ নির্বিশেষে কটাক্ষের শিকার হচ্ছেন, তবে আমায় বেশি বিদ্রূপ করেন মেয়েরাই!’’

স্বস্তিকা বরাবরই স্পশ্তভাষি, যা ভাবেন তা-ই বলেন। নিজের শরীর নিয়েও কোনো আক্ষেপ নেই। মুখের দাগছোপ না লুকিয়েই ছবি তোলেন। সেই ছবি অনায়াসে পোস্ট করেন ইনস্টাগ্রামে। তা নিয়েও মাথাব্যথা নেই স্বস্তিকার।

অভিনেত্রীর দাবি, ‘বয়স বাড়লে শরীর ভারী হবেই, যেমন আমার শরীর ভারী! তাতে কী? আমার শরীর নিয়ে, স্ট্রেচমার্ক নিয়ে, দাগছোপ নিয়ে আমার সমস্যা না থাকলে অন্যদের থাকবে কেন?’ এ কথা নেটমাধ্যমেও অজস্র বার বলেছেন। প্লাস সাইজদের বিনা দ্বিধায় সাঁতারের পোশাক পরার পরামর্শও দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

খুঁজুন