শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা মহাদেবপুরে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে নওগাঁ দল বিজয়ী

মহাদেবপুরে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে নওগাঁ দল বিজয়ী

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের জন্তিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে জন্তিগ্রাম সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত "শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট" এন প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সমিতি একাদশ ২-০ গোলে নজিপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। 

শুক্রবার ২৮ অক্টোবর বিকালে অনুষ্ঠিত খেলায় নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি, জাতীয় সংসদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল এতে সভাপতিত্ব করেন।

এসময় অন্যদের মধ্যে জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন রিদয় প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোট ৮টি দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করছে। গত ২২ অক্টোবর টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। আগামী মঙ্গলবার ১ নভেম্বর অনুষ্ঠিত হবে তুলশিগঙ্গা ফুটবল একাদশ বনাম পোরশা ফুটবল একাদশের খেলা।

খুঁজুন