কামরুজ্জামান বাঁধন, মির্জাগঞ্জ ঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীসহ ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্য্যালয়ে প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ শাহাদৎ হোসেন।
প্রতীক প্রাপ্তরা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম(সোহেল আহম্মেদ)-নৌকা, আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ টি এম মোস্তাফিজুর রহমান(স্বতন্ত্র)-মোটর সাইকেল, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সোহাগ সরদার(স্বতন্ত্র)-আনারস, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান- হাত পাখা,সেলিনা রশিদ শিরিন(স্বতন্ত্র)-চশমা ও মিজানুর রহমান (স্বতন্ত্র)-ঘোড়া।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২নভেম্বর প্রথম বারের মতো ইভিএম এ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হবে।
প্রসঙ্গগত, গত ১১সেপ্টেম্বর দুপুরে আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুলতান আহম্মেদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ২৫সেপ্টেম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করে চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।
মির্জাগঞ্জে ইউপি উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
মির্জাগঞ্জে ইউপি উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
কামরুজ্জামান বাঁধন, মির্জাগঞ্জ ঃপটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীসহ ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্য্যালয়ে প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ শাহাদৎ হোসেন।প্রতীক প্রাপ্তরা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী
লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম(সোহেল আহম্মেদ)-নৌকা, আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ টি এম মোস্তাফিজুর রহমান(স্বতন্ত্র)-মোটর সাইকেল, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সোহাগ সরদার(স্বতন্ত্র)-আনারস, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান- হাত পাখা,সেলিনা রশিদ শিরিন(স্বতন্ত্র)-চশমা ও মিজানুর রহমান (স্বতন্ত্র)-ঘোড়া। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী
২নভেম্বর প্রথম বারের মতো ইভিএম এ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হবে।প্রসঙ্গগত, গত ১১সেপ্টেম্বর দুপুরে আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুলতান আহম্মেদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ২৫সেপ্টেম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করে চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত