সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মির্জাগঞ্জে প্রাণীসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত

মির্জাগঞ্জে প্রাণীসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত

কামরুজ্জামান বাঁধন,মির্জাগঞ্জ (পটুয়াখালী) :

“স্মার্ট লাইভষ্টক, স্মার্ট বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা সদর সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রদর্শণীর উদ্বোধন করেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ও মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েমা হাসানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জসীম উদ্দীন সবুজ মৃধার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলাউদ্দিন মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন ও খামারী মোঃ জাকির হোসেন প্রমূখ। প্রদর্শণীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারীরা ৩০টি ষ্টলে বিভিন্ন প্রজাতির গরু,ছাগল,হাঁস,মুরগী,কবুতর,খরগোস ও টিয়া পাখি নিয়ে প্রদর্শণীতে অংশ গ্রহন করেন। উদ্বোধন ও আলোচনা সভা শেষে অতিথিরা প্রদর্শণীর ষ্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহনকারী খামারীদের সমস্যার কথা শোনেন এবং  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে খামারীদেরকে সরকারী প্রণোদনা প্রদানসহ সহ সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।

খুঁজুন