রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মির্জাগঞ্জে টানা বৃষ্টি ও দমকা হাওয়া প্রস্তুত ৫৮ আশ্রয়কেন্দ্র

মির্জাগঞ্জে টানা বৃষ্টি ও দমকা হাওয়া প্রস্তুত ৫৮ আশ্রয়কেন্দ্র

কামরুজ্জামান বাঁধন, মির্জাগঞ্জ :  

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা জুড়ে সোমবার ভোররাত থেকে বিরতিহীন ভারী বৃষ্টি হচ্ছে,্একই সাথে থেমে থেমে দমকা বাতাস বইছে ভোররাত থেকে। বিকেলের পর থেকে বৃষ্টি ও বাতাসের গতি বাড়তে শুরু করেছে। বৃষ্টি শুরুর সাথে সাথে বিদ্যুত সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দূর্যোগকালীন সময়ে করনীয় নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের নিয়ে সোমবার(২৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে ইউএনও তানিয়া ফেরদৌস’র সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সার্বক্ষনিক যোগাযোগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে একটি কন্ট্রোল রুম (মোবাইল নং-০১৭৩৩-৩৩৪১৪৫,০১৭০০-৭১৭০৯২) খোলা হয়েছে রবিবার বিকালে। 


উপজেলার পার্শ্ববর্তী পায়রা নদী তীরবর্তী বেড়িবাঁধের উপর ও বাহিরে বসবাসরত বাসিন্দাসহ সকল জনসাধারনকে নিরাপদ আশ্রয়ের জন্য রবিাবর বিকাল থেকে ৫৮টি বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দূর্যোগ কালীন সময়ে জনসাধারনের জান মাল রক্ষার্থে তাদেরকে আশ্রয়কেন্দ্রে তুলতে উপজেলা প্রশাসন,সকল মসজিদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নেতৃত্বে একযোগে সতর্কীকরণ মাইকিং চলছে। ঘূর্ণিঝড় থেকে সাধারন মানুষকে রক্ষা করতে মাইকিং কার্যক্রম মনিটরিং সহ আশ্রয়ন কেন্দ্র পরিস্কার- পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন এলাকা পরিদর্শন করে দায়িত্ব প্রাপ্তদেরদিক-নির্দেশনা দিয়ে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস ও উপজেলা চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী। আশ্রয়ন কেন্দ্রে অবস্থান নেয়া লোকজনের জন্য ২৫০০ প্যাকেট শুকনা খাবার প্রস্তুত রাখা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন দাস নিশ্চিত করেছেন। দূর্গত মানুষকে স্বাস্থ্য সেবা দিতে ৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। উপজেলা পার্শ্ববর্তী পায়রা নদীর জোয়ার-ভাটা স্বাভাবিক রয়েছে। ঢাকাগামী দূরপাল্লার পরিবহন ব্যতীত স্থাণীয়ভাবে চলাচলকারী যানবাহনের উপস্থিতি খুবই কম দেখা গেছে। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য পুলিশ,আনসার বাহিনী ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধারকারী টিম গঠন করেছে উপজেলা প্রশাসন। উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারের অধিকাংশ দোকান-পাট বন্ধ রয়েছে 

খুঁজুন