রাজধানীর মিরপুরের পল্লবীতে পরকিয়া সন্দেহে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় মেয়েটির স্বামী আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, দুদিন আগে খুলনা থেকে ঢাকায় এসে গার্মেন্টেসে চাকরি নেন গৃহবধূ সাথী। কিন্তু কারো প্রেমে পড়ে ঘর ছেড়েছে এমন সন্দেহে হান্নান ঢাকায় এসে তাকে খুঁজে বের করেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে, গার্মেন্টেস থেকে ফেরার পথে সাথীকে পল্লবীর সাত নম্বর সেকশনের রাস্তায় থামায় হান্নান। সেখানেই তিনি সাথীর ওপর চড়াও হয়ে গলায় ছুরি চালিয়ে দেন। এলাকার লোকজন সাথীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান অতিরিক্ত রক্ত ক্ষরণে হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন সাথী
মিরপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
মিরপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
রাজধানীর মিরপুরের পল্লবীতে পরকিয়া সন্দেহে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় মেয়েটির স্বামী আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, দুদিন আগে খুলনা থেকে ঢাকায় এসে গার্মেন্টেসে চাকরি নেন
গৃহবধূ সাথী। কিন্তু কারো প্রেমে পড়ে ঘর ছেড়েছে এমন সন্দেহে হান্নান ঢাকায় এসে তাকে খুঁজে বের করেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে, গার্মেন্টেস থেকে ফেরার পথে সাথীকে পল্লবীর সাত নম্বর সেকশনের রাস্তায়
থামায় হান্নান। সেখানেই তিনি সাথীর ওপর চড়াও হয়ে গলায় ছুরি চালিয়ে দেন। এলাকার লোকজন সাথীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান অতিরিক্ত রক্ত ক্ষরণে হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন সাথী
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত