রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় মিয়ানমার থেকে ফিরলেন ৮৫ বাংলাদেশি

মিয়ানমার থেকে ফিরলেন ৮৫ বাংলাদেশি

মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৮৫ বাংলাদেশি। অন্যদিকে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১২৩ বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে।

রবিবার সকাল ৯টায় বঙ্গোপসাগরে মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ইউএমএস চিন ডুইন থেকে একটি বোটে করে ৮৫ বাংলাদেশিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে আনা হয়

এর আগে মিয়ানমারের রাখাইনে অবস্থিত সিতওয়ে বন্দর থেকে শনিবার ৮৫ বাংলাদেশি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। এর মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, তিনজন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন

দেশে ফেরা বাংলাদেশিদের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলায়

খুঁজুন