এবারের দুর্গাপূজায় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক আছে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মণ্ডপে হামলা হলে কোন ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সকালে, রামকৃষ্ণ মিশনে মহাসপ্তমীর সার্বিক আয়োজন দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এবার যেন নোয়াখালীর চৌমুহনীর মতো হামলার ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাই সতর্ক অবস্থায় আছে। এরপর, রমনা কালী মন্দির পরিদর্শনে যান ওবায়দুল কাদের। বলেন, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা সব দলের দায়িত্ব। শুধু রাজনীতি করলে চলবেনা তারা যেন শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারে সেজন্য সবাইকে সহযোগীতা করার আহ্বান জানান। নির্বাচনকে সামনে রেখে একটি মহল সংখ্যালঘুদের ওপর হামলা করার চক্রান্ত করে, সেদিকে দৃষ্টি দেয়ারও পরামর্শ দেন কাদের।
মণ্ডপে হামলা হলে কোন ছাড় দেয়া হবে না
মণ্ডপে হামলা হলে কোন ছাড় দেয়া হবে না
এবারের দুর্গাপূজায় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক আছে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মণ্ডপে হামলা হলে কোন ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।সকালে, রামকৃষ্ণ মিশনে মহাসপ্তমীর সার্বিক আয়োজন দেখতে
গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এবার যেন নোয়াখালীর চৌমুহনীর মতো হামলার ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাই সতর্ক অবস্থায় আছে। এরপর, রমনা কালী মন্দির পরিদর্শনে যান ওবায়দুল কাদের। বলেন, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা সব
দলের দায়িত্ব। শুধু রাজনীতি করলে চলবেনা তারা যেন শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারে সেজন্য সবাইকে সহযোগীতা করার আহ্বান জানান। নির্বাচনকে সামনে রেখে একটি মহল সংখ্যালঘুদের ওপর হামলা করার চক্রান্ত করে, সেদিকে দৃষ্টি দেয়ারও পরামর্শ দেন কাদের।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত