রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে সাত দিনের শোক

মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে সাত দিনের শোক

ভারতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে এ শোক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জি পার্থ সারথি এ সংক্রান্ত চিঠি দিয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত দেশে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময়ে দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।

এদিকে সাবেক এ প্রধানমন্ত্রীর শেষকৃত্যের তারিখ নির্ধারণ করা হয়েছে। তার দল কংগ্রেস জানিয়েছে, শনিবার (২৮ ডিসেম্বর) তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান, শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। সাধারণ মানুষও তাকে শ্রদ্ধা জানাতে পারবেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

খুঁজুন