গোপনে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে তা পাঠিয়ে চাঁদাদাবীর অভিযোগে এক হোটেলকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ আলী ওরফে মোহন।
এই বছরের গত জুলাই মাসে এক দম্পতি ঢাকায় ঘুরতে এসে শাহআলীবাগের একটি হোটেলে উঠেন। সেখানে দুপুরে গোসল করার সময় স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও গোপনে ধারণ করেন সেই হোটেলের বয় গ্রেফতারকৃত মোহাম্মদ আলী। এর প্রায় একমাস পর সেই ছবি ও ভিডিও ভিকটিমের মোবাইলে পাঠিয়ে ৩০ হাজার টাকা দাবী করে হোটেল বয়। দাবীকৃত টাকা না দিলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে চলতি মাসের ১৭ তারিখ মিরপুর মডেল থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু হয়।
মামলার তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সেই হোটেল বয়ের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) সকালে ময়মনসিংহ মুক্তাগাছার নিজ বাড়ী থেকে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করা সেই মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে।
মোবাইলে ব্যক্তিগত ছবি পাঠিয়ে চাঁদাদাবী, হোটেল বয় গ্রেফতার
মোবাইলে ব্যক্তিগত ছবি পাঠিয়ে চাঁদাদাবী, হোটেল বয় গ্রেফতার
গোপনে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে তা পাঠিয়ে চাঁদাদাবীর অভিযোগে এক হোটেলকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ আলী ওরফে মোহন। এই বছরের গত জুলাই মাসে এক দম্পতি ঢাকায় ঘুরতে এসে শাহআলীবাগের একটি হোটেলে উঠেন। সেখানে দুপুরে গোসল করার সময় স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও গোপনে
ধারণ করেন সেই হোটেলের বয় গ্রেফতারকৃত মোহাম্মদ আলী। এর প্রায় একমাস পর সেই ছবি ও ভিডিও ভিকটিমের মোবাইলে পাঠিয়ে ৩০ হাজার টাকা দাবী করে হোটেল বয়। দাবীকৃত টাকা না দিলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে চলতি মাসের ১৭ তারিখ মিরপুর মডেল
থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু হয়। মামলার তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সেই হোটেল বয়ের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) সকালে ময়মনসিংহ মুক্তাগাছার নিজ বাড়ী থেকে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করা সেই মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত