সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক মোদীবিরোধী প্রচারে গ্রেপ্তার আট

মোদীবিরোধী প্রচারে গ্রেপ্তার আট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে 'আপত্তিকর' পোস্টার লাগানোর অভিযোগে গুজরাটে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পোস্টারটিতে লেখা ছিল 'মোদী হটাও, দেশ বাঁচাও'।

শুক্রবার আহমেদাবাদ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে। পুলিশ বলছে, 'আপত্তিকর' পোস্টারগুলো 'অননুমোদিত উপায়ে' শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল। এদিকে গ্রেপ্তারকৃতরা আম আদমি পার্টির কর্মী বলে দাবি করেছেন গুজরাটে দলটির প্রধান ইসুদান গাধভি। তিনি বিজেপিকে 'স্বৈরাচার' বলে অভিযুক্ত করেছেন এবং বলছেন, সরকার ভয় পেয়েই গ্রেপ্তারকাণ্ড শুরু করেছে। সম্প্রতি ভারতজুড়ে ১১টি ভাষায় 'মোদী হটাও, দেশ বাঁচাও' প্রচারণা শুরু করেছে আম আদমি পার্টি। 

খুঁজুন