অতি প্রবল ঘূর্ণিঝড়
মোখার কারণে বাংলাদেশে ১৫ লাখের বেশি শিশু ঝুঁকির মধ্যে রয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে
কক্সবাজারে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক
সংস্থা সেভ দ্য চিলড্রেন। বাংলাদেশে
সেভ দ্য চিলড্রেনের প্রধান ওনো ভন মানেন এক বিবৃতিতে এসব কথা বলেছেন।
কক্সবাজারের
রোহিঙ্গা শিবিরগুলোতে প্রায় পাঁচ লাখ শিশু বাস করে এবং ঘূর্ণিঝড় মোখার প্রভাবে
উপকূলীয় এলাকায় প্রবল বাতাস ও জলোচ্ছ্বাসের ফলে শিশুরা ব্যাপকভাবে আক্রান্ত হতে
পারে এমন আশংকা প্রকাশ করেছে সংস্থাটি।
এদিকে, কক্সবাজারের
পাহাড়ি এলাকা থেকে স্থানীয়দের সরে যেতে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন সেখানকার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
বারবার
তাদের পাহাড় ধসের ঝুঁকির কথা বলা হলেও স্থানীয়রা কেউ সরতে চাইছেন না বলে অভিযোগ
করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবান-কক্সবাজারের সহকারী পরিচালক
পূর্ণচন্দ্র মুৎসুদ্দী।
সাংবাদিকদের
তিনি বলেন, তারা মানুষকে সচেতন করতে তাদের প্রচেষ্টা চালিয়ে যাবেন।
ঘূর্ণিঝড়
মোখার প্রভাবে দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকা ঝুঁকির মুখে রয়েছে বলে আবহাওয়াবিদরা
আগে থেকেই জানিয়ে আসছেন। সূত্র : বিবিসি।
মোখার ঝুঁকিতে ১৫ লাখের বেশি শিশু
মোখার ঝুঁকিতে ১৫ লাখের বেশি শিশু
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে বাংলাদেশে ১৫ লাখের বেশি শিশু ঝুঁকির মধ্যে রয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে কক্সবাজারে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের প্রধান ওনো ভন মানেন এক বিবৃতিতে এসব কথা বলেছেন।কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে প্রায় পাঁচ লাখ শিশু
বাস করে এবং ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল বাতাস ও জলোচ্ছ্বাসের ফলে শিশুরা ব্যাপকভাবে আক্রান্ত হতে পারে এমন আশংকা প্রকাশ করেছে সংস্থাটি।এদিকে, কক্সবাজারের পাহাড়ি এলাকা থেকে স্থানীয়দের সরে যেতে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন সেখানকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।বারবার তাদের পাহাড় ধসের ঝুঁকির কথা বলা হলেও
স্থানীয়রা কেউ সরতে চাইছেন না বলে অভিযোগ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবান-কক্সবাজারের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী।সাংবাদিকদের তিনি বলেন, তারা মানুষকে সচেতন করতে তাদের প্রচেষ্টা চালিয়ে যাবেন। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকা ঝুঁকির মুখে রয়েছে বলে আবহাওয়াবিদরা আগে থেকেই জানিয়ে আসছেন। সূত্র : বিবিসি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত