এম.পলাশ শরীফ নিজস্ব প্রতিবেদক :
বাগেরহাটের মোল্লাহাটে সম্প্রতি সোনালী ব্যাংক শাখার কাউন্টার টেবিল থেকে শান্তি রঞ্জন বিশ্বাস নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা চুরি হওয়ার ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও গত বুধবার (৭ জুন) কালবেলায় প্রকাশিত হয়। সেই ভিডিওটি পিবিআই বাগেরহাটকে ট্যাগ করা হয়। ফলে সংবাদটি পিবিআইর নজরে আসে এবং শুরু হয় কার্যক্রম।
মঙ্গলবার (১৩ জুন) ওই চক্রটি নড়াইলের কালিয়া সোনালী ব্যাংকে একই কায়দায় চুরি করতে গেলে পিবিআই তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন- রফিকুল হাওলাদার ও মজিবর মৃধা। তাদের দুজনের বাড়ি বাগেরহাটের মোংলায়।
বাগেরহাট পিবিআইর এসপি আব্দুর রহমান বলেন, সাংবাদিকরা পিবিআই বাগেরহাটকে ট্যাগ করায় খবরটি দেখি এবং আসামিদের ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা করি। একপর্যায়ে নড়াইল কালিয়া থেকে তাদের মঙ্গলবার আটক করা হয়।
উল্লেখ্য, গত ৭ জুন দুপুর ১টায় মোল্লাহাট উপজেলার গাড়ফা বাজার সোনালী ব্যাংক শাখার নগদ গ্রহণ (জমা) কাউন্টার থেকে ৫০ হাজার টাকা অভিনব কায়দায় চুরি হয়। এ ঘটনায় ভিডিও ফুটেজের ভিত্তিতে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল।
মোল্লাহাটে সোনালী ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় আটক ২
মোল্লাহাটে সোনালী ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় আটক ২
এম.পলাশ শরীফ নিজস্ব প্রতিবেদক :বাগেরহাটের মোল্লাহাটে সম্প্রতি সোনালী ব্যাংক শাখার কাউন্টার টেবিল থেকে শান্তি রঞ্জন বিশ্বাস নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা চুরি হওয়ার ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও গত বুধবার (৭ জুন) কালবেলায় প্রকাশিত হয়। সেই ভিডিওটি পিবিআই বাগেরহাটকে ট্যাগ করা হয়। ফলে সংবাদটি পিবিআইর নজরে আসে এবং শুরু
হয় কার্যক্রম।মঙ্গলবার (১৩ জুন) ওই চক্রটি নড়াইলের কালিয়া সোনালী ব্যাংকে একই কায়দায় চুরি করতে গেলে পিবিআই তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন- রফিকুল হাওলাদার ও মজিবর মৃধা। তাদের দুজনের বাড়ি বাগেরহাটের মোংলায়।বাগেরহাট পিবিআইর এসপি আব্দুর রহমান বলেন, সাংবাদিকরা পিবিআই বাগেরহাটকে ট্যাগ করায় খবরটি দেখি এবং আসামিদের ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত
করার চেষ্টা করি। একপর্যায়ে নড়াইল কালিয়া থেকে তাদের মঙ্গলবার আটক করা হয়।উল্লেখ্য, গত ৭ জুন দুপুর ১টায় মোল্লাহাট উপজেলার গাড়ফা বাজার সোনালী ব্যাংক শাখার নগদ গ্রহণ (জমা) কাউন্টার থেকে ৫০ হাজার টাকা অভিনব কায়দায় চুরি হয়। এ ঘটনায় ভিডিও ফুটেজের ভিত্তিতে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত