রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর মোরেলগঞ্জ ৫ বছরের শিশুকে ধর্ষণ করে ভিডিও ধারণ

মোরেলগঞ্জ ৫ বছরের শিশুকে ধর্ষণ করে ভিডিও ধারণ

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করেছে দুই কিশোর।  বিভিন্ন জনের মোবাইল ফোনে ওই ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনার ৮ দিন পরে আজ বুধবার বিষয়টি মেয়েটির অভিভাবকরা জানতে পেরে পুলিশকে অবহিত করে। 

পুলিশ তাৎক্ষনিকভাবে ভিডিও সংগ্রহ ও তা দেখে মেয়েটির প্রতিবেশি নাসির শেখের ছেলে নাজমুল হাসানকে(১৪) আটক করেছে। ভিডিও ধারণকারি অপর কিশোরকে এখনো পুলিশ আটক করতে পারেনি। 

শিশুটির পিতা সাইফুল শেখ মস্তিষ্ক বিকৃতিজনিত রোগে আক্রান্ত হয়ে বিছানায় রয়েছেন। তার মা রুমানা বেগম বলেন, টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার শিশু কন্যার ওপর যৌন নিপিড়ন করে তা ভিডিও করে ছড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, নির্যাতিতা মেয়েটিকে তার মায়ের সাথে থানায় নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 

খুঁজুন