এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে 'এইচ পি সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন' নামে একটি বেসরকারি সংস্থার ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে একেএম সাদেকুর রহমান(৪৪) ও মোরেলগঞ্জের উমাজুড়ি গ্রামের মোসলেম মুন্সির ছেলে মো. আ. কাদের মুন্সি(৭০)।
সোমবার বেলা ১০টার দিকে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন সমাজসেবা দপ্তরের সহকারি পরিদর্শক এসএম সুজন। গতকাল রবিবার বিকেলে মোরেলগঞ্জের বারইখালী গ্রামে সংস্থার পক্ষে সদস্য সংগ্রহ করার সময় এ দুজনকে পুলিশ গ্রেফতার করে।
তারা মোরেলগঞ্জের অতিদরিদ্র জনগোষ্ঠীর লোকদরেকে লোন, গরুসহ বিভিন্ন ধরণের সহযোগিতা দেওয়ার কথা বলে ৫০০ টাকা করে নিয়ে সদস্য করছিল।
বারইখালী গ্রামের মো. রফিক তালুকদারকে ৪টি গরু দেওয়ার কথা বলে তার নিকট থেকে ২৫ হাজার টাকা নিয়েছে এইচ পি'র ওই দুই মাঠকর্মী। সংস্থাটি খুলনার খালিশপুর এলাকার। যার কোন রেজিষ্ট্রেশন নম্বর নেই।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এইচ পি ফাউন্ডেশনের দুই মাঠকর্মীকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ওই দুই ব্যক্তির নিটক থেকে সদস্য সংগ্রহের ফরম, লিফলেট, নগদ ৬৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।
মোরেলগঞ্জে ৬৫ হাজার টাকাসহ এইচ পি ফাউন্ডেশনের ২ সদস্য গ্রেফতার
মোরেলগঞ্জে ৬৫ হাজার টাকাসহ এইচ পি ফাউন্ডেশনের ২ সদস্য গ্রেফতার
এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃবাগেরহাটের মোরেলগঞ্জে 'এইচ পি সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন' নামে একটি বেসরকারি সংস্থার ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে একেএম সাদেকুর রহমান(৪৪) ও মোরেলগঞ্জের উমাজুড়ি গ্রামের মোসলেম মুন্সির ছেলে মো. আ. কাদের মুন্সি(৭০)। সোমবার বেলা ১০টার দিকে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন সমাজসেবা দপ্তরের সহকারি পরিদর্শক এসএম
সুজন। গতকাল রবিবার বিকেলে মোরেলগঞ্জের বারইখালী গ্রামে সংস্থার পক্ষে সদস্য সংগ্রহ করার সময় এ দুজনকে পুলিশ গ্রেফতার করে।তারা মোরেলগঞ্জের অতিদরিদ্র জনগোষ্ঠীর লোকদরেকে লোন, গরুসহ বিভিন্ন ধরণের সহযোগিতা দেওয়ার কথা বলে ৫০০ টাকা করে নিয়ে সদস্য করছিল। বারইখালী গ্রামের মো. রফিক তালুকদারকে ৪টি গরু দেওয়ার কথা বলে তার নিকট থেকে ২৫ হাজার টাকা নিয়েছে এইচ পি'র ওই দুই
মাঠকর্মী। সংস্থাটি খুলনার খালিশপুর এলাকার। যার কোন রেজিষ্ট্রেশন নম্বর নেই।এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এইচ পি ফাউন্ডেশনের দুই মাঠকর্মীকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ওই দুই ব্যক্তির নিটক থেকে সদস্য সংগ্রহের ফরম, লিফলেট, নগদ ৬৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত