বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ জিউধারা ইউনিয়নে সমাদ্দারখালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দেলোয়ার হোসেন হাওলাদার (৪৫) নামে এক কৃষক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানাগেছে, শনিবার দুপুর ১২টার দিকে সমাদ্দারখালী গ্রামে দিনমজুর ওই কৃষক দেলোয়ার বাড়ির পার্শ্ববতী প্রতিবেশীর নারিকেল বাগানে গাছ বাছাই করতে উঠলে বিদ্যুৎতের সার্ভিস তারের বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। নিহত কৃষক ওই গ্রামের ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে। নিহত ওই কৃষকের ২ ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক দিনমজুর কৃষকের মৃত্যুর ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের
মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের
বাগেরহাট প্রতিনিধি ঃবাগেরহাটের মোরেলগঞ্জ জিউধারা ইউনিয়নে সমাদ্দারখালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দেলোয়ার হোসেন হাওলাদার (৪৫) নামে এক কৃষক মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। জানাগেছে, শনিবার দুপুর ১২টার দিকে সমাদ্দারখালী গ্রামে দিনমজুর ওই কৃষক দেলোয়ার
বাড়ির পার্শ্ববতী প্রতিবেশীর নারিকেল বাগানে গাছ বাছাই করতে উঠলে বিদ্যুৎতের সার্ভিস তারের বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। নিহত কৃষক ওই গ্রামের ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে। নিহত ওই কৃষকের ২ ছেলে ও এক
মেয়ে রয়েছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক দিনমজুর কৃষকের মৃত্যুর ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত